গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা ‘জেলা পরিষদ আইন, ২০০০’-এ সন্নিবেশিত ধারা ৮২ক(৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এক ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সন্তান। তাঁর পিতা চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পারিবারিক এই রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় ইশরাক সিদ্দিকীও দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন।এদিকে, ইশরাক আহমদ সিদ্দিকীকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ার খবরে গাজীপুরের বিভিন্ন স্থানে তাঁর অনুসারীরা মিষ্টি বিতরণ করেছেন। স্থানীয় নাগরিক ও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা আশা প্রকাশ করেছেন, নতুন প্রশাসকের নেতৃত্বে স্বচ্ছতা ও সুশাসনের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতি ফিরবে।উল্লেখ্য, রাষ্ট্রপতির আদেশে এই নিয়োগ কার্যকর হওয়ার পর তিনি শিগগিরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। রোববার (২২ জুন) রাতে জেলা প্রশাসক Read more

ফুটবলের ঘরবাড়ি হবে জাতীয় স্টেডিয়াম?
ফুটবলের ঘরবাড়ি হবে জাতীয় স্টেডিয়াম?

জাতীয় ক্রীড়া অবকাঠামোর প্রাণকেন্দ্র ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এক সময় আবাহনী-মোহামেডানের গর্জনে কেঁপে উঠত যে মাঠ, সেটি এখন মালিকানা ও Read more

অবেলায় তরমুজ চাষ করে সাইফুলের চমক
অবেলায় তরমুজ চাষ করে সাইফুলের চমক

অবেলায় কালো ও হলুদ রঙের তরমুজ চাষাবাদ করে চমক দেখিয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষক সাইফুল ইসলাম। ইউটিউবে ভিডিও দেখে ৩৩ শতক জমিতে Read more

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে আটক ২৪ বাংলাদেশী
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে আটক ২৪ বাংলাদেশী

শেরপুর সীমান্তে অবৈধভাবে ভারতে পাচারকালে পাচারকারী চক্রের সদস্যসহ ২৪ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৭ অক্টোবর) মধ্যরাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম Read more

আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের পর দেশজুড়ে শোক ও উত্তেজনার মধ্যেই সামনে এসেছে তার জীবনের শেষ মুহূর্তের একটি Read more

নাটোরে উপজেলা ভূমি অফিসে চুরি, আটক নৈশ প্রহরী
নাটোরে উপজেলা ভূমি অফিসে চুরি, আটক নৈশ প্রহরী

নাটোরের বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসের তিনটি কক্ষের কম্পিউটার ভেঙে হার্ডডিস্ক, র‍্যাম ও প্রসেসর চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নৈশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন