গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানাধীন ‘প্যাসিফিক ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম হাসানুজ্জামান টিটুর বিরুদ্ধে এক বিদেশি বিনিয়োগকারীকে প্রতারণা ও হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ‘গ্লোরি চায়না হংকং ফুটওয়্যার লিমিটেড’-এর জেনারেল ম্যানেজার তাও ইউ (টিম ইউ) এ বিষয়ে প্রতিকার চেয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৮ নভেম্বর হাসানুজ্জামান টিটু ও তাও ইউ-এর মধ্যে একটি ব্যবসায়িক চুক্তি সম্পাদিত হয়। চুক্তির শর্তানুযায়ী, তাও ইউ প্যাসিফিক ফুটওয়্যারের প্রোডাকশন ফ্যাসিলিটি, বন্ড লাইসেন্স ও ব্যাংক হিসাব ব্যবহার করে কাঁচামাল আমদানি এবং জুতা উৎপাদন করে রপ্তানি করবেন। বিনিময়ে টিটুকে নির্দিষ্ট হারে কমিশন প্রদান করার কথা ছিল।মঙ্গলবার (৩১ মার্চ) গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় অবস্থিত ওই কারখানায় সরেজমিনে গিয়ে জানা যায়, চুক্তিতে ভিসা সুবিধা, বন্ড ও লাইসেন্স ব্যবহার, কারখানার অবকাঠামো এবং শ্রমিক হস্তান্তরের বিষয়গুলো স্পষ্ট থাকলেও এমডি হাসানুজ্জামান টিটু তা অমান্য করছেন।তাও ইউ-এর অভিযোগ: বিনিয়োগকারীর ভিসা প্রসেসিং বন্ধ করে দেওয়া হয়েছে। বহিরাগতদের মাধ্যমে কারখানার উৎপাদিত পণ্য রপ্তানিতে বাধা সৃষ্টি করা হচ্ছে। চুক্তি বহির্ভূত কর্মকাণ্ডের কারণে গত ৫ ফেব্রুয়ারির পর থেকে কোনো পণ্য রপ্তানি করা সম্ভব হয়নি।পণ্য রপ্তানি করতে না পারায় বিদেশি এই বিনিয়োগকারী বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছেন, যার ফলে কারখানার শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধ করা সম্ভব হচ্ছে না। অভিযোগ উঠেছে, টিটু ও তার সহযোগীরা ফ্যাক্টরিতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলেও স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো সত্ত্বেও তারা কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে ‘নীরব দর্শক’ হয়ে আছে।ভুক্তভোগী তাও ইউ (টিম ইউ) বলেন, “আমরা জানি বাংলাদেশ সরকার ব্যবসা ও বিনিয়োগবান্ধব। সেই ভরসাতেই আমরা এদেশে বিনিয়োগ করেছি। কিন্তু হাসানুজ্জামান টিটুদের মতো কিছু অসাধু ব্যক্তির কারণে আমরা আজ হয়রানির শিকার। আমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাই, আমাকে দ্রুত পণ্য শিপমেন্টের ব্যবস্থা করে দিন।”তিনি আরও সতর্ক করে বলেন, বিনিয়োগের ক্ষেত্রে পুলিশ ও প্রশাসন সঠিক সহযোগিতা না করলে বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবে। এতে দেশের কর্মসংস্থান কমবে এবং জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় জয় পেল বাংলাদেশ
পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় জয় পেল বাংলাদেশ

২০২২ সালে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ। সেবার পাকিস্তানকে হারিয়ে ইতিহাস রচনা করেছিল বাংলাদেশের মেয়েরা। এবার Read more

মেট্রোরেল-বিদ্যুৎ-রেলপথে যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলে দিতে হবে
মেট্রোরেল-বিদ্যুৎ-রেলপথে যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলে দিতে হবে

বিদ্যুৎ, মেট্রোরেল, সড়ক ও রেলপথে গ্রাহক কিংবা যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে জানানোর নির্দেশনা দিয়েছেন মন্ত্রণালয়গুলোর দায়িত্বে থাকা উপদেষ্টা Read more

শাহজালালে পেটের ভেতর ইয়াবা বহনের সময় যাত্রী গ্রেপ্তার
শাহজালালে পেটের ভেতর ইয়াবা বহনের সময় যাত্রী গ্রেপ্তার

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী বেশে পেটের ভেতর ইয়াবা বহনকালে ২ হাজার ৮২০ পিস ইয়াবাসহ হোছন আহমদ (৬০) নামে একজন Read more

ফুলবাড়ীতে গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ফুলবাড়ীতে গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে ১২ কেজি গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারিকে আটক করেছে। গ্রেপ্তারকৃত নারী Read more

সংস্কারের অভাবে ঝুঁকিতে সেচ, ভোগান্তিতে চাঁদপুরের লাখো কৃষক
সংস্কারের অভাবে ঝুঁকিতে সেচ, ভোগান্তিতে চাঁদপুরের লাখো কৃষক

সেচ প্রকল্পের চরবাগাদী পাম্প সংস্কারের অপেক্ষায় চাঁদপুরের ছয় উপজেলার কয়েক লাখ কৃষক। ইরি মৌসুমে সেচের পানি সরবরাহ এবং বর্ষা মৌসুমে Read more

মেসির জোড়া গোলে ন্যাশভিলকে হারিয়েছে মায়ামি
মেসির জোড়া গোলে ন্যাশভিলকে হারিয়েছে মায়ামি

লিওনেল মেসির দুটি গোলের নৈপুণ্যে ন্যাশভিল এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম রাউন্ডে জয় পেয়েছে ইন্টার মায়ামি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন