নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজানকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পৌরসভার দত্তপাড়া এলাকার মতিন সাহেবের বাগানবাড়িতে অভিযান চালিয়ে লুঙ্গি মিজান ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এলাকাবাসীর দাবি, লুঙ্গি মিজান দীর্ঘদিন ধরে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি মাদকের ডিলার হিসেবে পুরো পৌর এলাকায় ইয়াবা বিক্রি করতেন। এর আগেও একাধিকবার মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি মাদক ব্যবসায় আরও বেপরোয়া হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় তিনি তার মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। রাজনৈতিক প্রভাবের কারণে স্থানীয়রা ভয়ে এর প্রতিবাদ করতে পারেননি।সাম্প্রতিক সময়ে মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে সোনারগাঁ থানা পুলিশ। এরই অংশ হিসেবে লুঙ্গি মিজানের ওপর নজরদারি বাড়ানো হয় এবং শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য কয়েকজন বিএনপি’র রাজনৈতিক নেতা তদবির করলেও সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহর দৃঢ় অবস্থানের কারণে তা সম্ভব হয়নি।গ্রেপ্তারকৃত লুঙ্গি মিজান (৩৮) পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের মৃত মোহাম্মদ আলী ও মোসাম্মৎ পারভীন সুলতানা দম্পতির পুত্র। অপরদিকে তার সহযোগী মোঃ সেলিম মিয়া (৩৩) একই গ্রামের বাসিন্দা এবং তিনি মোঃ আবুল হোসেন ও মোসাম্মৎ সেলিনা দম্পতির ছেলে। তার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার হোমনা থানার তালতলী গ্রামে।এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ জানান, “মাদকসহ লুঙ্গি মিজান ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।”এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতা সাগর হাসান গ্রেপ্তার
নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতা সাগর হাসান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কল্যান্দী এলাকা Read more

২০ মে: নামাজের সময়সূচি
২০ মে: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ২০ মে ২০২৫ ইংরেজি, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ২১ জিলকদ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

মা দিবসে অভিনেত্রীর আবেগপ্রবণ চিঠি
মা দিবসে অভিনেত্রীর আবেগপ্রবণ চিঠি

তোমাকে ছাড়া এখনও আমার জন্মদিন আসে। সারাদিন ধরে শুধু একটা কথাই ঘুরপাক খায় মনে– এই তো মাত্র দুই বছর আগের Read more

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি
আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে ৩ সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন