ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চলমান ইরান যুদ্ধ থেকে রাশিয়া উপকৃত হচ্ছে। অন্যদিকে কিয়েভ পিছিয়ে পড়ছে।সোমবার (২৯ মার্চ) এক ভার্চুয়াল সাক্ষাৎকারে জেলেনস্কি অ্যাক্সিওসকে বলেন, ‘আমি নিশ্চিত রাশিয়া দীর্ঘ যুদ্ধ চায়। কারণ তাদের সুবিধা আছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মনোযোগ দিচ্ছে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা কমিয়ে দিতে পারে। কিছু নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেওয়া হয়েছে।  যদি ইরানের যুদ্ধ চলতে থাকে, সেক্ষেত্রে আমি শুধু রাশিয়ারই সুবিধা দেখি।’তিনি যুক্তি দেন, যেহেতু জ্বালানির দাম বাড়ছে সেহেতু রাশিয়া তেল বিক্রি থেকে বেশি আয় করছে। জেলেনস্কি আরও সতর্ক করেছেন যে, দীর্ঘ ইরান যুদ্ধ ইউক্রেনের অস্ত্র সরবরাহকেও প্রভাবিত করবে।রাশিয়া জেলেনস্কির এ দাবিগুলোর ওপর এখনো কোনো মন্তব্য করেনি।ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, তার দেশ মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে সেই গোয়েন্দা তথ্য শেয়ার করেছে, যেখানে দেখা গেছে রাশিয়া ইরানকে মার্কিন ও মিত্র দেশগুলোর সামরিক ঘাঁটিগুলোর স্যাটেলাইট চিত্র দিয়েছে।রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা নিয়ে জেলেনস্কি বলেছেন, তিনি আশঙ্কা করছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তাদের মাটি ছাড়তে চাপ দিতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে: রাশিয়া
বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে: রাশিয়া

বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায় রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। সেই সঙ্গে সংকট বিস্তার রোধে জরুরি Read more

শরীয়তপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের কারাদণ্ড
শরীয়তপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের কারাদণ্ড

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এসএসসি পরীক্ষার সময় দুই পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২১ Read more

ফরিদপুরের উদ্দেশে খুলনা ছাড়লেন এনসিপি নেতারা
ফরিদপুরের উদ্দেশে খুলনা ছাড়লেন এনসিপি নেতারা

নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে অংশ নিতে খুলনা ছেড়েছেন। গোপালগঞ্জে ছাত্রলীগের হামলার পর খুলনায় এসে Read more

রায়পুরে ফসলি জমি কেটে তৈরি হচ্ছে জলাশয়, ইটভাটায় যাচ্ছে উর্বর মাটি
রায়পুরে ফসলি জমি কেটে তৈরি হচ্ছে জলাশয়, ইটভাটায় যাচ্ছে উর্বর মাটি

প্রশাসনের দফায় দফায় অভিযান, জরিমানা ও সতর্কবার্তার পরও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় থামানো যাচ্ছে না ফসলি জমির মাটি কাটা। দিনের পর Read more

পদত্যাগ করবেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ
পদত্যাগ করবেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুক আহমেদ Read more

তারাগঞ্জে এনএনসি-পিএনসি কার্ড সংকটে ভোগান্তিতে গর্ভবতীরা
তারাগঞ্জে এনএনসি-পিএনসি কার্ড সংকটে  ভোগান্তিতে গর্ভবতীরা

রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে এনএনসি (নিউ নেটাল কেয়ার) ও পিএনসি (পোস্ট নেটাল কেয়ার) কার্ড সরবরাহ না থাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন