সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। গতকাল সোমবার (৩০ মার্চ) সুপ্রিম কোর্টে পাঠানো তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।এর আগে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ করা হয়। দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক এ আবেদন করেন।আবেদনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বিষয়টি তদন্তের অনুরোধের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে সংবিধানের আওতায় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ারও সুপারিশ চাওয়া হয়।অভিযোগে বলা হয়, ‘বিচারপতি মো. রেজাউল হাসান ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যধারায় পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। এক মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকলেও রায়ে তার নামে যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরে আপিল বিভাগে বাতিল হয়। অন্য মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষ না করেই তার ১৩ লাখ শেয়ার বাতিল হয়, যা আবেদনকারীর দৃষ্টিতে ন্যায়বিচারের নীতির সম্পূর্ণ পরিপন্থি।’তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে তদন্ত চলছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে। ২০২৩ সালের ২ ডিসেম্বর বনানী ইউ লুপে ট্রাফিক সার্জেন্ট মহুয়ার বাবা মনোরঞ্জন হাজমকে গাড়ি চাপা দিয়েছিলেন বিচারপতি রেজাউল হাসানের ছেলে। সে সময় এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার পরও মামলা নেয়নি পুলিশ।  অভিযোগ ছিল বিচারপতির প্রভাব খাটিয়ে সে সময় থানা পুলিশকে ফোন করে ছেলেকে আসামি না করতে চাপ দিয়ে মামলা থেকে অব্যাহতি নিয়ে নেন। বিচারপতি এমআর হাসান হাইকোর্ট বিভাগের বিচারপতি থাকাকালিন কোম্পানি বেঞ্চের দায়িত্বে ছিলেন। সে সময় তার বিরুদ্ধে একাধিক ভুক্তভোগী ব্যবসায়ীর কাছ থেকে অর্থ নিয়ে রায় পাল্টে দেয়ার অভিযোগ ছিল। ৫ আগস্ট পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের যে সমস্ত বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত শুরু হয় তারমধ্যে এমআর হাসান অন্যতম। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রাথমিকভাবে তার দূর্নীতির প্রমাণ পাওয়ায় তাকে সিদ্ধান্ত নিতে বলা হয়। তার প্রেক্ষিতেই তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন।এইচএ  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিকটকার হুর-ই জান্নাতের স্বামী তোহা কারাগারে
টিকটকার হুর-ই জান্নাতের স্বামী তোহা কারাগারে

ফেসবুক ও টিকটকে জুয়ার বিজ্ঞাপনের প্রমোশন করার অভিযোগে দায়ের করা প্রতারণার মামলায় টিকটকার হুর-ই জান্নাতের স্বামী টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠানোর Read more

বাংলাদেশিদের জন্য ফের খুলছে কুয়েতের শ্রমবাজার
বাংলাদেশিদের জন্য ফের খুলছে কুয়েতের শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে কুয়েতের শ্রমবাজার। শিগগিরই এ নিয়ে ঢাকার সঙ্গে সমঝোতা সই করতে যাচ্ছে দেশটি। রোববার (১৯ অক্টোবর) ফরেন Read more

ভোলায় ফের বাস শ্রমিকদের ধর্মঘট, সড়কে বিক্ষোভ
ভোলায় ফের বাস শ্রমিকদের ধর্মঘট, সড়কে বিক্ষোভ

ভোলায় ফের বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে। এতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন বাস শ্রমিকরা। এসময় Read more

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান, জামানত জমা, প্রস্তাবকারী-সমর্থনকারীর যোগ্যতা, রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার Read more

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের খবর ‘অসত্য’: পররাষ্ট্র উপদেষ্টা
ভারতের সঙ্গে চুক্তি বাতিলের খবর ‘অসত্য’: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল করা হয়েছে-যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এমন দাবি অস্বীকার Read more

সাবেক ডিএমপি কমিশনারের অবৈধভাবে দখলে থাকা জমি উদ্ধার করল আদালত
সাবেক ডিএমপি কমিশনারের অবৈধভাবে দখলে থাকা জমি উদ্ধার করল আদালত

ঘুষ-দুর্নীতিতে আলোচিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাক-ঢোল পিটিয়ে প্রায় একযুগ পর জমির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন