মানবাধিকার গোষ্ঠী ও ফিলিস্তিনি নেতারা প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের বিরুদ্ধে, মৃত্যুদণ্ড প্রয়োগের অনুমোদন দেয়া ইসরাইলের একটি আইন পাসের নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মৌলিকভাবে বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন।ইসরাইলের সংসদ সোমবার এমন একটি আইন পাস করে।প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থি মিত্রদের দেয়া প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে আইনটি পাস হয়। আল জাজিরা জানায়, ইসরাইলের সংসদ নেসেটে সোমবার পাস হওয়া এই আইন অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলিদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য ফাঁসিই হবে স্বাভাবিক শাস্তি।এর পক্ষে ছিলে-ন কট্টর ডানপন্থি ইসরাইলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির, যিনি ৬২-৪৮ ভোটে আইনটি পাস হওয়ার পর সংসদ কক্ষে শ্যাম্পেন নিয়ে উদযাপন করেন। গাজায় ইসরাইলি গণহত্যা, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সামরিক বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা বৃদ্ধি এবং হাজার হাজার গ্রেফতারের ঘটনার মধ্যেই এই আইনটি এসেছে।এদিকে, ইসরাইলের নাগরিক অধিকার সমিতি জানিয়েছে, তারা এই আইনের বিরুদ্ধে ইসরাইলের সর্বোচ্চ আদালতে আপিল করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ: ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই আইনটিকে একটি ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে নিন্দা করেছে।সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে মন্ত্রণালয়টি জোর দিয়ে বলেছে যে, অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনি ভূমির ওপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই।হামাস: ফিলিস্তিনি দল হামাস মৃত্যুদণ্ড আইন পাসের তীব্র নিন্দা জানিয়ে এটিকে একটি বিপজ্জনক নজির হিসেবে আখ্যা দিয়েছে, যা ইসরাইলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের জীবনকে হুমকির মুখে ফেলবে। ফিলিস্তিনি মানবাধিকার কেন্দ্র: গাজা-ভিত্তিক মানবাধিকার সংস্থাটি বলেছে, তারা আইনটির ‘কঠোরতম ভাষায়’ নিন্দা জানাচ্ছে।পিএইচসিআর একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে বলেছে, ‘এই আইনটি ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করে এবং আইনের আড়ালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইসরাইলি দীর্ঘদিনের নীতিকে আরও দৃঢ় করে, যা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’ জাতিসংঘ মানবাধিকার দপ্তর: ফিলিস্তিনে অবস্থিত জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ইসরাইলকে ‘অবিলম্বে বৈষম্যমূলক মৃত্যুদণ্ড আইনটি প্রত্যাহার করার’ আহ্বান জানিয়েছে এবং উল্লেখ করেছে যে, এই পদক্ষেপটি আন্তর্জাতিক আইনের অধীনে দেশটির বাধ্যবাধকতা লঙ্ঘন করে।সূত্র: আল জাজিরাএইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘নেপথ্যে ক্ষমতাচ্যুত আ.লীগের ইন্ধন’
পত্রিকা: ‘নেপথ্যে ক্ষমতাচ্যুত আ.লীগের ইন্ধন’

আজ বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকার প্রথম পাতায় জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য, Read more

বর্তমান স্বামীকে দিয়ে গোপনে আগাম জামিনের চেষ্টা সামিরার
বর্তমান স্বামীকে দিয়ে গোপনে আগাম জামিনের চেষ্টা সামিরার

সালমান শাহ হত্যা মামলায় প্রধান আসামি সামিরা হক। তিনি আগাম জামিনের চেষ্টা করছেন বলে জানা গেছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বেশ Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে কলেজছাত্র নিহত
কিশোরগঞ্জে বজ্রপাতে কলেজছাত্র নিহত

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে বিজয় (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেক ব্যক্তি সুজন (৩০)। বৃহস্পতিবার (১৫ Read more

গাজীপুরে দুই মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন, নেই যানজট
গাজীপুরে দুই মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন, নেই যানজট

পবিত্র ঈদ উল আযহার আর মাত্র ৩ দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে কর্মের শহর ছাড়তে শুরু করেছেন শিল্প-কারখানা Read more

আমতলী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে পরিতোষ-কাওসার
আমতলী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে পরিতোষ-কাওসার

আমতলী সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে পরিতোষ কর্মকার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এইচএম কাওসার মাদবর। শনিবার (২৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন