দেশে অনুমোদনহীন সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস এবং স্টাডি সেন্টারের শিক্ষা কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।সোমবার (৩০ মার্চ) ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগ থেকে প্রকাশিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়। একই সঙ্গে অনুমোদন পাওয়ার লক্ষ্যে এসব প্রতিষ্ঠানকে আগামী ২৫ এপ্রিলের মধ্যে কমিশনের কাছে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।আদেশে বলা হয়, কমিশন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে সরকার ও ইউজিসির কোনো অনুমতি ছাড়াই বেশ কয়েকটি দেশি-বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল সেন্টার পরিচালিত হচ্ছে। অনুমোদনহীন এই ধরনের প্রতিষ্ঠানের একটি তালিকা ইতোমধ্যে কমিশন কর্তৃপক্ষের হস্তগত হয়েছে।ইউজিসি জানায়, ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪’ অনুযায়ী দেশে এ ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনার সুস্পষ্ট বিধান রয়েছে। ওই বিধিমালার ৪(৩) এর দফা (ঝ) অনুযায়ী, অননুমোদিত প্রতিষ্ঠানগুলোকে বৈধতার আওতায় আসতে ২৫ এপ্রিল, ২০২৬ তারিখের মধ্যে কমিশনে আবেদন দাখিল করতে হবে।কমিশনের পরিচালক মোছা. জেসমিন পারভীন স্বাক্ষরিত আদেশে আরও জানানো হয়, আবেদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে। অন্যথায় অননুমোদিতভাবে কার্যক্রম চালিয়ে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাঠে হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি
মাঠে হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি

মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। মাঠে অসুস্থ হওয়ার পর তাকে দ্রুততার সঙ্গে Read more

হার্টের রোগী দেখতে গিয়ে হার্ট অ্যাটাকেই চিকিৎসকের মৃত্যু
হার্টের রোগী দেখতে গিয়ে হার্ট অ্যাটাকেই চিকিৎসকের মৃত্যু

হৃদরোগে আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেলেন চিকিৎসক। ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে ঘটে এ ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির Read more

খাবার-টাকার লোভে দুই শিশুকে ধর্ষণ, বৃদ্ধের বিরুদ্ধে মামলা
খাবার-টাকার লোভে দুই শিশুকে ধর্ষণ, বৃদ্ধের বিরুদ্ধে মামলা

বরগুনার তালতলী উপজেলায় মো. মোকলেছ মোল্লা (৫৯) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবেশী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই Read more

ভালুকায় শ্রমিক দিপু হত্যা, মূল হোতা ইয়াছিন আরাফাত গ্রেপ্তার
ভালুকায় শ্রমিক দিপু হত্যা, মূল হোতা ইয়াছিন আরাফাত গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নীটওয়্যার বিডি লিমিটেডের শ্রমিক দিপু চন্দ্র দাস (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম মূল হোতা ও সরাসরি নেতৃত্বদানকারী মো. Read more

এই জায়গা আমাদের, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না: নেতানিয়াহু
এই জায়গা আমাদের, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না: নেতানিয়াহু

কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখণ্ডকে নিয়ে তিনি বলেছেন, ‘এই জায়গা Read more

গাঁজা ও ফেনসিডিলসহ চট্টগ্রামে ২ যুবক আটক
গাঁজা ও ফেনসিডিলসহ চট্টগ্রামে ২ যুবক আটক

চট্টগ্রামের মীরসরাইয়ে ৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন