রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশু মারা যায়। এদের মধ্যে ১ জনের পরীক্ষার পর হাম শনাক্ত করা গেছে। বাকিগুলো শনাক্ত হয়নি।আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কালেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন এসব কথা বলেন।তিনি বলেন, ‘বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৭০ জন শিশু ভর্তি রয়েছে। এদের মধ্যে ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এবছর হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশু মারা গেছে। এদের মধ্যে পজেটিভ আছে একজন। হাম সন্দেহে মারা গেছে ২৯ জন। এ ২৯ জনের (নমুনা) টেস্ট করেও হাম পজিটিভ পাওয়া যায়নি।’আক্রান্তদের জন্য নির্ধারিত কর্নার এবং সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে হাসপাতালের শিশু বিভাগের প্রধান বলেন, দুটি ওয়ার্ডের কর্নারে আলাদা করে (রোগীদের) আইসোলেশন করে রাখা হয়েছে। পরবর্তী সময়ে রোগী বাড়লে আমার সেটি দেখবো।তিনি আরও বলেন, আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৬৫ শতাংশের বয়স ছয় মাসের নিচে। যা চিকিৎসকদের জন্য উদ্বেগজনক। এক বছরের ওপরে আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই কম। এসময় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম জানান, ১২০০ শয্যার বিপরীতে প্রতিদিন ২৫০০-৩৫০০ রোগী ভর্তি থাকায় চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক চাপ তৈরি হয়েছে। সীমিত জনবল ও অবকাঠামোর মধ্যেও চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় বিক্রির সময় পচা মাংস জব্দ
লোহাগাড়ায় বিক্রির সময় পচা মাংস জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিক্রির সময় ২০ কেজি বাসি ও পচা মাংস জব্দ করা হয়েছে এবং সেগুলো কেরোসিন দিয়ে ধ্বংস করে দেওয়া Read more

পুঠিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
পুঠিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৯৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৬ Read more

বাঁশখালীতে বেড়িবাঁধে লবণাক্ত বালি, প্রশাসনের অভিযানে ড্রেজার জব্দ
বাঁশখালীতে বেড়িবাঁধে লবণাক্ত বালি, প্রশাসনের অভিযানে ড্রেজার জব্দ

চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় খানখানাবাদ ইউনিয়নে বেড়িবাঁধ নির্মাণে সাগরের লবণাক্ত পানি ব্যবহার করে বালি উত্তোলনের অভিযোগ উঠেছে। প্রশাসনের সতর্কবার্তা ও এলাকাবাসীর Read more

ইসরায়েল পাকিস্তানের দিকে এলে কেউ টিকবে না: বিলাওয়াল
ইসরায়েল পাকিস্তানের দিকে এলে কেউ টিকবে না: বিলাওয়াল

ইরানে ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। তার বলেন, যদি Read more

বাংলাদেশের আমদানির ঘোষণায় ভারতে বাড়ল চালের দাম
বাংলাদেশের আমদানির ঘোষণায় ভারতে বাড়ল চালের দাম

আন্তর্জাতিক বাজার থেকে আগামী মাসে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৯ লাখ টন চাল আমদানি করবে বাংলাদেশ। আগামী ৭ আগস্ট এ দরপত্র Read more

দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব জায়গায়
দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব জায়গায়

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন