ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধ বন্ধ কীভাবে বন্ধ করা যায় এ নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসেছে সৌদি আরব, তুরস্ক ও মিসর।এর আগে রবিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রাজধানী ইসলামাবাদে মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় পা পিছলে পড়ে গিয়ে কাঁধে ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’এর শিকার হয়েছেন। রবিবার (২৯ মার্চ) দিবাগত রাতে তার ছেলে আলী দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এই তথ্য নিশ্চিত করেছেন। কূটনৈতিক অভ্যর্থনার সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এভাবে পড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।ভিডিও ক্লিপটিতে দেখা গেছে, সফররত বিশিষ্ট অতিথিকে অভিবাদন জানাতে এগিয়ে যাওয়ার সময় দার ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। কাছাকাছি দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে সাহায্য করেন। কর্তৃপক্ষ পরে জানায়, পড়ে যাওয়ার ফলে ইসহাক দারের কাঁধে সামান্য আঘাত লেগেছে তবে তিনি নির্ধারিত সময় অনুযায়ী বৈঠক চালিয়ে যান।ইসহাক দারের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। কিন্তু তার ছেলে আলী দার জানান, তিনি অস্বস্তি কমাতে ব্যথানাশক ওষুধ খেয়েছেন এবং গভীর রাতে ডাক্তারি পরীক্ষা করাতে রাজি হয়েছেন।সামাজিক মাধ্যম এক্সে আলী দার বলেন, আজ মিসরীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় আহত হওয়া সত্ত্বেও, ইসহাক দার সাহেব ব্যথানাশক ঔষধের সাহায্যে সারাদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বৈঠক যথাসম্ভব ভালোভাবে সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ।তিনি আরও বলেন, রাত ৯টার দিকে আনুষ্ঠানিক বিবৃতি রেকর্ড করার পর পরিবারের অনুরোধে ডাক্তারি পরীক্ষা করা হয়।তিনি বলেন, আলহামদুলিল্লাহ, তার এক্স-রে রিপোর্ট সার্বিকভাবে ভালো এসেছে। কাঁধে একটি সূক্ষ্ম ফাটল তৈরি হয়েছে। আগামী কয়েকদিন ঔষধ এবং অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থার মাধ্যমে তার ব্যথা নিয়ন্ত্রণ করা হবে।এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ বন্ধে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ চারদেশীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেবীগঞ্জে জামায়াতের সভায় আ.লীগ নেতা! ভাইরাল ছবিতে সমালোচনার ঝড়
দেবীগঞ্জে জামায়াতের সভায় আ.লীগ নেতা! ভাইরাল ছবিতে সমালোচনার ঝড়

পঞ্চগড়ের দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর একটি সমাবেশে অতিথির সারিতে বসে থাকা আওয়ামী লীগের এক নেতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয় Read more

চুয়াডাঙ্গায় ফিলিং স্টেশনে মারামারি, তিন যুবকের জেল-জরিমানা
চুয়াডাঙ্গায় ফিলিং স্টেশনে মারামারি, তিন যুবকের জেল-জরিমানা

জ্বালানি তেল সংগ্রহকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। লাইনে দাড়ানোকে ঘিরে তর্ক-বিতর্কের Read more

প্রবাসীদের আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করল এনবিআর
প্রবাসীদের আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করল এনবিআর

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল আরো সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে মোবাইলে নয়, Read more

বৃষ্টি থামল, টস হেরে ব্যাটিংয়ে ভারত
বৃষ্টি থামল, টস হেরে ব্যাটিংয়ে ভারত

নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে ভারত। টস জিতে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা। রোববার Read more

ফটিকছড়িতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ফটিকছড়িতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির অভিযোগে এক যুবককে (৩৫) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুয়াবিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন