কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় থার্টিফাস্ট নাইট উপলক্ষে বারবিকিউ রান্নার কথা বলে ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দরবার শরীফের খাদেমের বিরুদ্ধে। কৌশলে সেই ঘটনার ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণও করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত খাদেম শাহ আজম ওরফে প্রান্ত উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মহিষবের গ্রামের মৃত মতিন শাহের ছেলে ও উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মহিষবের গ্রামে অবস্থিত বিশ্ব রাহে রাজ ভান্ডার দরবার শরীফের খাদেম এবং ভুক্তভোগীর চাচাত দেবর।অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। স্বামীর অনুপস্থিতিতে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। গত বছরের ৩১ ডিসেম্বর থার্টিফাস্ট নাইট উপলক্ষে বারবিকিউ রান্নার কথা বলে অভিযুক্ত প্রান্ত তাকে নিজের ঘরে ডেকে নেয়। সেখানে রাত আনুমানিক ১০টার দিকে একপর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত খাদেম প্রান্ত। এ সময় ভুক্তভোগী চিৎকার করতে চাইলে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনা প্রকাশ করলে সংসার নষ্ট হয়ে যাবে বলে ভয়ভীতি প্রদর্শন করে অভিযুক্ত তাকে চুপ থাকতে বাধ্য করে। ধর্ষণের পর শুরু হয় আরও নৃশংস অধ্যায়। কৌশলে সেই ধর্ষণের ঘটনার ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণও করার অভিযোগ উঠেছে।এ দিকে এ ঘটনাটি স্থানীয় সাবেক ইউপি সদস্য সাদেক মিয়ার নেতৃত্বে স্থানীয়ভাবে ঘটনাটি সমাধানের উদ্যোগ নিলেও ব্যর্থ হন। ‎পরবর্তীতে বিষয়টি পরিবারকে জানালে তাদের পরামর্শে ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা সামাজিক জীবনের জন্য অশনি সংকেত। ভুক্তভোগী নারী দীর্ঘদিন চরম নির্যাতনের শিকার হয়েও শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিয়েছেন। তার এই সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।ভুক্তভোগী নারী বলেন, ‘আমি প্রান্তরে বহু কাকুতি মিনতি করে বলেছি, ছবি ও ভিডিও ডিলেট বা মুছিয়ে ফেলার জন্য। কিন্তু সে এ ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার হুমদি দিয়ে আসছে এবং আমার ওপর বারবার শারিরিক ও মানসিক অত্যাচার নির্যাতন করে। শেষে আমি নিরুপায় হয়ে মামলা করেছি।’‎এ বিষয়ে অভিযুক্ত শাহ আজম ওরফে প্রান্তর সাথে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত ফোন নাম্বারে একাধিকবার ফোন করা হলে বন্ধ পাওয়া যায়।পাকুন্দিয়া থানার (ওসি) তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অগ্নি দুর্ঘটনায় আইসিইউতে ব্রাজিলের কিংবদন্তি বিশ্বকাপ জয়ী লুসিও
অগ্নি দুর্ঘটনায় আইসিইউতে ব্রাজিলের কিংবদন্তি বিশ্বকাপ জয়ী লুসিও

বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার লুসিও অগ্নি দুঘর্টনার শিকার হয়েছেন। গত ১৫ মে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। Read more

গাজায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু ১৪
গাজায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু ১৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৮০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অনাহারে নতুন Read more

ছোট পর্দায় আজকের খেলা
ছোট পর্দায় আজকের খেলা

জিম্বাবুয়েতে আজ মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ। এদিকে শেষ দিনে আজ লর্ডস টেস্ট অপেক্ষা করছে রোমাঞ্চ নিয়ে। একনজরে দেখে নিন টিভিতে Read more

দেশ সংস্কারে দরজা এখনো খোলা আছে: নাহিদ ইসলাম
দেশ সংস্কারে দরজা এখনো খোলা আছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনী সমঝোতা নয়, দেশ পুনর্গঠনের লক্ষ্যে এখনো আমাদের দরজা খোলা রয়েছে। তবে Read more

উলিপুর নৌকা থেকে পড়ে গরু ব্যবসায়ী নিখোঁজ
উলিপুর নৌকা থেকে পড়ে গরু ব্যবসায়ী নিখোঁজ

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে গিয়ে নুর মোহাম্মদ (৪১) নামে এক গরু ব্যবসায়ী নিখোঁজ হয়ে গেছেন।বৃহস্পতিবার (২১ আগস্ট) Read more

আমার স্ত্রীই ঠিক করেন কখন হামলা চালানো হবে: নেতানিয়াহু
আমার স্ত্রীই ঠিক করেন কখন হামলা চালানো হবে: নেতানিয়াহু

ফের বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের ইসরায়েলি কনস্যুলেটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি স্ত্রী সারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন