মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রবিবার (২৯ মার্চ) দুপুরে টঙ্গীবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।অভিযানে টঙ্গীবাড়ি বাজারের সামাদ ডিপার্টমেন্টাল স্টোরে পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় মালিক আমিনুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নুরজাহান ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় মালিক জুবায়ের হোসেন খানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির চেষ্টা ভোক্তা অধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টঙ্গীবাড়ি থানা পুলিশের একটি দল।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোট দিলেও গণনা হবে না- বাংলাদেশের নির্বাচনে এই আইন কেন?
ভোট দিলেও গণনা হবে না- বাংলাদেশের নির্বাচনে এই আইন কেন?

বাংলাদেশের নির্বাচনী আইনে এই টেন্ডার্ড ভোটের বিধান থাকলেও সেটি সম্পর্কে ভোটাররাও যেমন খুব একটা ধারণা নেই, তেমনি এই ভোটের রীতিও Read more

‘দর্শকের ভালোবাসা না থাকলে কাজ করতে পারতাম না’
‘দর্শকের ভালোবাসা না থাকলে কাজ করতে পারতাম না’

প্রথম সিনেমা 'ন ডরাই'-এ আয়েশা চরিত্রে অভিনয় করে দর্শক সাড়া পেয়েছিলেন সুনেরাহ বিনতে কামাল। ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন Read more

শেষ মুহূর্তে জমজমাট গলাচিপার কোরবানির হাট, বৃষ্টিতে বেচাকেনা কম
শেষ মুহূর্তে জমজমাট গলাচিপার কোরবানির হাট, বৃষ্টিতে বেচাকেনা কম

পটুয়াখালীর গলাচিপায় শেষ মুহূর্তে কোরবানির গরুর হাটগুলো জমে উঠেছে, বেড়েছে পশুর আমদানি। তবে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে হাটে ভিড় Read more

এনসিপির তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
এনসিপির তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

খাগড়াছড়িতে রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে Read more

রাজধানীর কোথায় কখন ঈদের জামাত
রাজধানীর কোথায় কখন ঈদের জামাত

ঢাকা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় এবার ছোট-বড় মিলিয়ে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে Read more

মানিকগঞ্জ জনস্বাস্থ্য অধিদপ্তরের সাইটে এখনো শেখ হাসিনার ছবি
মানিকগঞ্জ জনস্বাস্থ্য অধিদপ্তরের সাইটে এখনো শেখ হাসিনার ছবি

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। তার এক বছর অতিবাহিত হলেও জনস্বাস্থ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন