যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইরান। মার্কিনিদের কাছে এ বিমান মাত্র ১৬টি ছিল। বিশেষ রাডার থাকা বিমানটি আগাম সতর্কতা দেওয়া ও আকাশ নিয়ন্ত্রণের কাজ করত।সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা।শুক্রবার সৌদির প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। এ সময় এ বিমানটিকে টার্গেট করা হয়। ওই হামলায় যুক্তরাষ্ট্রের ১২ সেনাও আহত হন। এছাড়া একই হামলায় কয়েকটি রিফুয়েলিং বিমানও ধ্বংস হয়।অনলাইনে প্রকাশিত নতুন ফুটেজে দেখা যায়, বোয়িং ই-৩ সেনট্রি মডেলের বিমানটি প্রায় ধ্বংস হয়ে গেছে।কয়েকজন আরব কর্মকর্তা জানান, একাধিক রিফুয়েলিং বিমানের সঙ্গে এই বিশেষ বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।এই বিমান উন্নত প্রযুক্তির রাডার ব্যবহার করে কয়েকশ কিলোমিটার দূরে থাকা যুদ্ধবিমান ও মিসাইল শনাক্ত করতে পারে। এতে করে আকাশ থেকে সেনা কমান্ডারদের এটি যুদ্ধক্ষেত্রের তাৎক্ষণিক চিত্র দিতে পারে।এটি ধ্বংসের আগে যুক্তরাষ্ট্রের কাছে এ মডেলের মাত্র ১৬টি বিমান ছিল। কয়েক দশক আগে যেটির পরিমাণ ছিল প্রায় ৩০টি।সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানায়, ই-৩ সেন্ট্রি ফ্লিটের বিমান সহজে রিপ্লেস করা যায় না। আর যদিও রিপ্লেস করতে হয় তাহলে আনতে হবে ই-৭ ওয়েজটেইল বিমান। যেগুলোর একেকটির দাম ৭০০ মিলিয়ন ডলার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরের বড়াইগ্রামে পানিভর্তি চাড়িতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে পানিভর্তি চাড়িতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে পুকুরে খাবার দেওয়া ও মোটরের পানি সংরক্ষণ করা পানি ভর্তি চাড়িতে পড়ে আলী হোসেন নামের ১ বছর ৬ Read more

চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪টা ১০ মিনিটের Read more

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নির্দিষ্ট কোনো লক্ষ্যে হামলা কিনা, তা খতিয়ে দেখতে Read more

নবীনগরে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
নবীনগরে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ও নবীনগর রিপোটার্স প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন চিশতিকে (৪২) বিএনপির অফিস ভাঙ্গচুর Read more

টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর আজম
টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর আজম

দীর্ঘদিন পর পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন সাবেক অধিনায়ক বাবর আজম। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং শ্রীলঙ্কা, জিম্বাবুয়েকে Read more

দৃষ্টিশক্তি ফিরে পেতে মিজুর দরকার ১ লক্ষ টাকা, মাকে নিয়ে ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে!
দৃষ্টিশক্তি ফিরে পেতে মিজুর দরকার ১ লক্ষ টাকা, মাকে নিয়ে ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে!

অসহায় মিজু রেললাইনের জায়গায় থাকেন। মিজুর মা অন্যের বাড়িতে কাজ করলে মিজু খেতে পারে, আর কাজ না করলে না খেয়েই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন