যুক্তরাষ্ট্র সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৮ মার্চ) সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যান তিনি।আজ রবিবার (২৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে, সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।এছাড়াও, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে সেনাপ্রধানের।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আসিফ নজরুলদের উপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী
আসিফ নজরুলদের উপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রলালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল যিনি রয়েছেন, উনাদের উপরে জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় Read more

রাবিতে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রাবিতে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের জন্য ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক জরুরি সভায় Read more

সিঙ্গাপুর ম্যাচেও শুরুর একাদশে থাকবেন না জামাল!
সিঙ্গাপুর ম্যাচেও শুরুর একাদশে থাকবেন না জামাল!

সাধারণত জাতীয় দলের অধিনায়ক মানেই ধরে নেওয়া হয় তার একাদশে থাকা অনেকটা নিশ্চিত। তবে সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল Read more

এবার আন্তর্জাতিক খেলাধুলা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি স্পেনের
এবার আন্তর্জাতিক খেলাধুলা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি স্পেনের

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে স্পেন। এমনকি ভূখণ্ডটিতে বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে বৈশ্বিক Read more

নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আমীর খসরু
নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভোটার ও রাজনৈতিক দলগুলো চায়, নির্বাচনে দেশ একটা স্থিতিশীল অবস্থায় থাকুক। Read more

নিষেধাজ্ঞা সত্ত্বেও পদ্মায় ইলিশ ধরছে জেলেরা, বিক্রি হচ্ছে প্রকাশ্যে
নিষেধাজ্ঞা সত্ত্বেও পদ্মায় ইলিশ ধরছে জেলেরা, বিক্রি হচ্ছে প্রকাশ্যে

নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পাংশা থেকে গোয়ালন্দ পর্যন্ত পদ্মা নদীর প্রায় ৫৭ কিলোমিটার এলাকায় অবাধে মা ইলিশ শিকার করছেন জেলেরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন