ফিনল্যান্ডের টেলিকম প্রযুক্তি প্রতিষ্ঠান নোকিয়া বিশ্বব্যাপী তাদের কর্মীসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা করছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, সংস্থাটি ধাপে ধাপে প্রায় ১৪ হাজার কর্মী ছাঁটাই করতে পারে। এই সংখ্যা নোকিয়ার মোট কর্মীবাহিনীর প্রায় এক-পঞ্চমাংশের সমান, যা প্রযুক্তি খাতে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় কর্মীসংকোচন হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে নোকিয়ার বিশ্বজুড়ে কর্মীসংখ্যা প্রায় ৭৪ হাজারের কিছু বেশি। এর মধ্যে ভারতের বিভিন্ন প্রযুক্তি কেন্দ্র ও গবেষণা ইউনিটে প্রায় ১৭ হাজার কর্মী কাজ করছেন। ফলে এই পুনর্গঠন পরিকল্পনার প্রভাব ভারতের কর্মীদের ওপরও পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

 
প্রযুক্তি খাতে ব্যয় কমানো ও ব্যবসায়িক কাঠামো পুনর্গঠনের যে প্রবণতা তৈরি হয়েছে, নোকিয়ার সিদ্ধান্ত সেই ধারাবাহিকতারই অংশ। গত কয়েক বছরে বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও একই পথে হেঁটেছে। এরই মধ্যে অ্যামাজন, মাইক্রোসফট এবং গুগলের মতো প্রযুক্তি জায়ান্টরা হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। একইভাবে মেটাও বড় পরিসরে কর্মীসংকোচনের পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, নোকিয়ার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ব্যবসার কাঠামোগত পরিবর্তন। ২০২৩ সালে কোম্পানিটি তাদের ক্লাউড ও নেটওয়ার্ক সার্ভিসেস ইউনিটকে মোবাইল নেটওয়ার্ক বিভাগে একীভূত করে। এই একীভূতকরণের ফলে বিভিন্ন বিভাগে একই ধরনের কাজের পুনরাবৃত্তি তৈরি হয়। ফলে কার্যক্রমকে আরও দক্ষ ও ব্যয়-সাশ্রয়ী করতে কর্মীসংখ্যা কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
 
নোকিয়ার কর্মীসংখ্যা গত কয়েক বছর ধরেই ধীরে ধীরে কমছে। ২০১৮ সালে সংস্থাটিতে প্রায় ১ লাখ ৩ হাজার কর্মী ছিল। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন পুনর্গঠন ও ব্যয় সংকোচনের ফলে সেই সংখ্যা কমে বর্তমানে প্রায় ৭৪ হাজারে নেমে এসেছে। একই সময়ে ভারতে কর্মীসংখ্যাও সামান্য কমেছে প্রায় ৫০০ জনের মতো।ইউরোপের বেশ কয়েকটি দেশেও এই ছাঁটাইয়ের প্রভাব পড়তে পারে। বিশেষ করে গ্রিস, ইতালি, জার্মানি এবং ফ্রান্সে প্রায় ১৪ হাজার কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
 
অন্যদিকে নোকিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী এরিকসন-ও খরচ কমানোর লক্ষ্যে কর্মীসংকোচনের পথ বেছে নিয়েছে। গত বছরই প্রতিষ্ঠানটি প্রায় ৫ হাজার কর্মী ছাঁটাই করেছিল এবং ভবিষ্যতেও আরও পুনর্গঠনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে বিএনপি নেতার মৃত্যু
মিরসরাইয়ে আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে বিএনপি নেতার মৃত্যু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আয়োজিত আনন্দ মিছিল শেষে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। Read more

সাতকানিয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হেলমেট ছাড়াই মিলছে তেল
সাতকানিয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হেলমেট ছাড়াই মিলছে তেল

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও চোরাচালান ঠেকাতে প্রশাসনের কড়াকড়ি নজরদারির মধ্যেই চট্টগ্রামের সাতকানিয়ায় ঘটেছে ভিন্ন চিত্র। ফিলিং স্টেশনগুলোতে কাগজপত্র Read more

নড়াইলে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নড়াইলে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামি ১৬ মে `শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা' শীর্ষক সেমিনার এবং ১৭ মে 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার Read more

উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশু আয়মানের মৃত্যু, গ্রামে শোকের ছায়া
উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশু আয়মানের মৃত্যু, গ্রামে শোকের ছায়া

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হওয়া চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মান (১০) চিকিৎসাধীন অবস্থায় Read more

ইসরায়েলি ২০ জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৯৫০ ফিলিস্তিনি বন্দি
ইসরায়েলি ২০ জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৯৫০ ফিলিস্তিনি বন্দি

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে বড় ধরনের বন্দিবিনিময় প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। হামাসের এক শীর্ষ Read more

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে ৪১ সদস্যের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন