লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধ মীমাংসার ঘটনাকে কেন্দ্র করে এক বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত নেতা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন।ভুক্তভোগী নারীর দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৯নং দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধ চলাকালে মীমাংসার কথা বলে ওই নারীকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন জাহাঙ্গীর। এ সময় ঘটনাটি গোপন রাখতে ভুক্তভোগীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও উল্লেখ করা হয়েছে। গত ২৬ মার্চ রায়পুর থানায় এই অভিযোগ দায়েল করা হয় এবং ২৮ মার্চ বিকেলে বিষয়টি গণমাধ্যমকে জানান ভুক্তভোগী পরিবার।অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি একজন জনপ্রিয় রাজনৈতিক কর্মী। আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।” তিনি আরও দাবি করেন, তাঁর বক্তব্য না নিয়েই একপাক্ষিক খবর ছড়ানো হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “অভিযোগ প্রমাণিত হলে আমি রাজনীতি ছেড়ে দেব। যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।”এ বিষয়ে রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান জানান, ভুক্তভোগী নারীর অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজ অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা
হজ অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম Read more

কুমিল্লায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার
কুমিল্লায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানীকে Read more

নিরাপত্তা শঙ্কায় ২ ম্যাচ দর্শকশূণ্য থাকবে আইপিএল
নিরাপত্তা শঙ্কায় ২ ম্যাচ দর্শকশূণ্য থাকবে আইপিএল

নিরাপত্তা জনিত কারণে নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) দুটি ম্যাচ দর্শকশূন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৪ ও ১৫ জানুয়ারি Read more

টানা ৪ সপ্তাহ আল-আকসায় জুমার নামাজ বন্ধ
টানা ৪ সপ্তাহ আল-আকসায় জুমার নামাজ বন্ধ

ইসরায়েলের কঠোর বিধিনিষেধের কারণে টানা চতুর্থ সপ্তাহের মতো আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে পারেননি ফিলিস্তিনি মুসল্লিরা। ফেব্রুয়ারির শেষ দিকে Read more

বিমানবন্দরে সোনারগাঁ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
বিমানবন্দরে সোনারগাঁ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার Read more

জটিল রোগে আক্রান্ত সালমান, জানালেন নিজেই
জটিল রোগে আক্রান্ত সালমান, জানালেন নিজেই

দীর্ঘ দিন ধরে জটিল রোগে আক্রান্ত বলিউডের সবচেয়ে দর্শকপ্রিয় অভিনেতা সালমান খান। কিন্তু সেই অসুস্থতা তাকে কাবু করতে পারেননি। বরং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন