ইসরায়েলে ‘ধন্যবাদ ভারতের জনগণ’ লেখা নিক্ষেপ করছে ইরান। ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ের ইরানের কনস্যুলেট জেনারেল ভবন এবং ইরানের রাষ্ট্রায়ত্ত সংভাদমাধ্যম আজ এমন কিছু ক্ষেপণাস্ত্রের ছবি প্রদর্শন করেছে, যেগুলোর গায়ে নীল রঙের কালিতে লেখা— ‘থ্যাঙ্ক ইউ পিপল অব ইন্ডিয়া’।অবশ্য শুধু ভারতের জনগণই নয়—জার্মানি, স্পেন ও পাকিস্তানের জনগনকে ধন্যবাদ লেখা ক্ষেপণাস্ত্রও ছোড়া হচ্ছে। ক্ষেপণাস্ত্রের গায়ে এসব দেশের জনগনকে ধন্যবাদ জানানোর প্রধান কারণ, এসব দেশের বাসিন্দারা ইরানের সাধারণ জনতার প্রতি সহানুভূতিশীল।শনিবার (২৮ মার্চ) সকালে ইসরায়েলকে লক্ষ্য করে ৮৩তম ক্ষেপণাস্ত্র বহর নিক্ষেপ করেছে ইরান। প্রতিটি ক্ষেপণস্ত্রের গায়ে নীল কালিতে ভারত, জার্মানি, স্পেন, এবং পাকিস্তানের জনগণকে ধন্যবাদ জানানো হয়েছে।এক বিবৃতিতে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, আজ শনিবার ইসরায়েরের আশদোদ শহরের জ্বালানি তেলের ডিপো, মোদিন শহরের সামরিক স্থাপনা এবং ইসরায়েলে যুক্তরাষ্ট্রের মিলিটারি ইনফরমেশন এক্সচেঞ্জ সেন্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।প্রসঙ্গত, চলমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ইরানকে খাবার, ওষুধ প্রভৃতি দিয়ে সহায়তা করছে ভারত। এছাড়া দেশটির জম্মু-কাশ্মির রাজ্যের বাসিন্দারা ইরানের জনগণের জন্য ইতোমধ্যে গণচাঁদা তুলে ইরানের দূতাবাসে জমা দিয়েছেন। অনেক নারী তাদের স্বর্ণালঙ্কারও ইরানের জনগণকে দান করেছেন।ভারতের ইরানি দূতাবাস এই দান কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছে এবং দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, “ভারতীয় জনগণের এই আন্তরিক সহায়তা ইরান কখনও ভুলবে না।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত
শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মনোয়ার হোসেন (৪৫) নামের এক কাচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার Read more

গাজায় গণহত্যা, সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বৈষম্যবিরোধীদের
গাজায় গণহত্যা, সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বৈষম্যবিরোধীদের

‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে সোমবার (৭ এপ্রিল) ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে Read more

নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এর জন্য প্রতিবেশীদের থেকে কোনো নসিহত গ্রহণের Read more

অনলাইনে জুয়া খেলে সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবক
অনলাইনে জুয়া খেলে সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবক

অনলাইনে জুয়া খেলে বাড়ি ও মোটরসাইকেল বিক্রি করে সর্বস্বান্ত হয়ে জুয়া না খেলার প্রতিশ্রুতিতে দুধ দিয়ে গোসল করলেন কুষ্টিয়ার কুমারখালীর Read more

দোকান ভাড়া চাওয়ায় ভাড়াটিয়ার হামলায় শিক্ষকের মৃত্যু
দোকান ভাড়া চাওয়ায় ভাড়াটিয়ার হামলায় শিক্ষকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়ার টাকা চাইতে গিয়ে ভাড়াটিয়ার হামলায় প্রাণ গেল এক কলেজশিক্ষকের। রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে রাজাপালং Read more

রাজমিস্ত্রি থেকে কোটিপতি নূর আলী
রাজমিস্ত্রি থেকে কোটিপতি নূর আলী

দরিদ্র পরিবারের সন্তান নূর আলী (৪৭)। করতেন রাজমিস্ত্রির কাজ। জমিজমা ছিল না তেমন। বাবাও ছিলেন দিনমজুর। বাড়ি বলতে ছিল আধাপাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন