ঈদের ছুটে শেষে কর্মস্থলে ফেরা যাত্রীবাহী বাসের চাপ ও ফেরিসংকটের কারণে ভোলার ইলিশা ফেরিঘাটে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার তরমুজ। তরমুজবোঝাই ট্রাকগুলো ঘাটে এসে তিন থেকে চার দিন অপেক্ষা করেও ফেরিতে উঠতে পারছে না। এতে লোকসানের মুখে পড়েছেন তরমুজ ব্যবসায়ী ও ট্রাকচালকরা।শনিবার (২৮ মার্চ) সকালে ভোলার ইলিশা ফেরিঘাটে তরমুজ বোঝাই ট্রাক ও কাঁচামালবাহী পন্যের গাড়ি গুলোর দীর্ঘ লাইন দেখা গেছে। লাইনে সারিবদ্ধ থাকা ট্রাক চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোলার চরফ্যাশন, লালমোহন, তজুমদ্দিনসহ বিভিন্ন জায়গা থেকে তরমুজ নিয়ে ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার উদ্দেশ্য ইলিশা ফেরীঘাটে আসেন। কিন্তুু যাত্রীবাহী বাসের চাপে ফেরী সংকট থাকায় তারা পারাপার হতে পারছেন না। এতে গাড়িতেই পঁচে যাচ্ছে তাদের লাখ টাকার তরমুজ। ফিরোজ নামের এক ট্রাক চালক জানায়, ৩ দিন আগে চরফ্যাশনের চরকলমি থেকে প্রায় আড়াই হাজার তরমুজ নিয়ে কুমিল্লা যাওয়ার উদ্দেশ্য ফেরীঘাটে আসেন। তিন দিন বসে থেকেও ফেরী পাননি। এতে গাড়িতেই তরমুজ পঁচে পানি ঝরছে।সুমন নামের অপর এক চালক জানান, দুই দিন হলো তিনি ঘাটে এসেছেন। কিন্তু ফেরী না পেয়ে এখনও পার হতে পারেননি। গাড়িতে পঁচে তরমুজ নষ্ট হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। এতে তাঁরাও ভাড়ার টাকা পাবেন না। ফলে ব্যবসায়ী ও ট্রাক চালক উভয়ই ক্ষতিগ্রস্থ হবেন।এবিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ভোলার ইলিশা ঘাটের ব্যবস্থাপক কাওছার হোসেন বলেন, ঈদের ছুটে শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ থাকায় যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকার দিতে হচ্ছে। এতে পণ্যবাহী ট্রাকগুলো কম পার হচ্ছে। এছাড়াও নাব্যতা সংকট ও এই রুটে চলাচল করা একটি ফেরী বিকল থাকায় জটিলতা সৃষ্টি হয়েছে। দু-একদিনের মধ্যে ফেরী যুক্ত হলে যানজট কমে যাবে। পন্যবাহী ট্রাক গুলোকে পারাপার হতে পারবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন’
‘স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন’

ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন বলে জানিয়েছেন করেছেন বিএনপির Read more

বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। Read more

হাদীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল ইবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি
হাদীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল ইবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর পরই প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১ Read more

ভারতে আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু
ভারতে আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার Read more

কালিহাতীতে বৃদ্ধের লাশ উদ্ধার
কালিহাতীতে বৃদ্ধের লাশ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান উত্তর পাড়া গ্রামে কামাল খান (৬৩) নামের এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন