এবারের অস্কারে সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে মনোনয়ন পাওয়া ফিলিস্তিনি শিশুকে নির্মিত তিউনেশিয়ার সিনেমা ‘দ্য ভয়েজ অব হিন্দ রজব’ ভারতে প্রদর্শনে বাধা এসেছে।দ্য গার্ডিয়ান বলেছে, ‘রাজনৈতিক স্পর্শকাতরতার’ কারণ দেখিয়ে সিনেমাটির প্রদর্শনীতে বাধা দিয়েছে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড। এ অভিযোগ করেছেন চলচ্চিত্রটির ভারতীয় পরিবেশক।চলচ্চিত্রটির ভারতীয় পরিবেশক সংস্থা ‘জয় বিরাত্রা এন্টারটেইনমেন্টে’র প্রধান মনোজ নন্দওয়ানা ভ্যারাইটিকে বলেছেন, গত ফেব্রুয়ারিতে সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দিয়েছিলেন তিনি।কিন্তু সেন্সর বোর্ডের একজন সদস্য তাকে বলেছিলেন, এই চলচ্চিত্রটি মুক্তি পেলে ভারত-ইসরায়েল দ্বিপক্ষীয় সম্পর্কে ‘ফাটল ধরতে পারে’।এই পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে দ্রুত হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন দেশটির একদল প্রভাবশালী সংসদ সদস্য (এমপি)। চিঠিতে জয়রাম রমেশ ও মনোজ কুমার ঝাসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা সই করেছেন। তাদের দাবি, লিখিত আদেশ ছাড়া সিনেমা আটকে রাখা আইনি প্রক্রিয়ার পরিপন্থী এবং এটি শৈল্পিক স্বাধীনতার ওপর আঘাত।অস্কার মনোনীত পরিচালক কাউথার বেন হানিয়া পরিচালিত এই সিনেমাটি বিশ্বজুড়ে প্রশংসিত। এমপিদের মতে, সিনেমার বিষয়বস্তু সংবেদনশীল হলেও এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। তারা হুঁশিয়ারি দিয়েছেন, রাজনৈতিক বা অন্য কোনো কারণে নিয়মবহির্ভূতভাবে সেন্সরশিপ আরোপ করা গণতন্ত্রের জন্য শুভ নয়। বিশ্লেষকরা বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে ভারতের পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের প্রতি সমর্থন বৃদ্ধি পাওয়ায় এই রাজনৈতিক সমীকরণের কারণে হয়তো সেন্সর বোর্ড সিনেমাটি আটকে দিয়েছে।তবে এই বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপিএলে বাড়ছে প্রাইজমানি, ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন নিয়মও চূড়ান্ত
বিপিএলে বাড়ছে প্রাইজমানি, ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন নিয়মও চূড়ান্ত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পুরস্কারের অর্থ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, এবারের আসরে চ্যাম্পিয়ন দল Read more

সান্তোসে আরও একবছর থাকছেন নেইমার
সান্তোসে আরও একবছর থাকছেন নেইমার

শৈশবের টানে আবারও ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের জার্সি গায়ে জড়িয়েছিলেন নেইমার জুনিয়র। গতবছর জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল থেকে এক বছরের Read more

আমিরাতের ভিসা নীতিতে পরিবর্তন, বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা
আমিরাতের ভিসা নীতিতে পরিবর্তন, বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা

ভিসা নীতিতে পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নতুন এই নীতিতে ১০৭টি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের আগে ভিসা নিতে হবে Read more

ডাকসুর মধ‍্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ: উপদেষ্টা ফারুকী
ডাকসুর মধ‍্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ: উপদেষ্টা ফারুকী

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল ৮টায় Read more

টিভিতে আজকের খেলা (২৯ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৯ আগস্ট)

আজ প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামছে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা। রাতে ত্রিদেশীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে রশিদ খানরা।১ম ওয়ানডেজিম্বাবুয়ে-শ্রীলঙ্কাবেলা ১-৩০ মি., টি স্পোর্টসত্রিদেশীয় Read more

টিভিতে আজকের খেলা ( ৯ সেপ্টেম্বর )
টিভিতে আজকের খেলা ( ৯ সেপ্টেম্বর )

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। এশিয়া কাপের পর্দা উঠছে আজ, প্রথম দিনে মুখোমুখি আফগানিস্তান ও হংকং। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন