বর্তমান (নতুন) পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, আগের ঐতিহ্যমণ্ডিত যেকোনো একটি পোশাক যাতে বাংলাদেশ পুলিশ বাহিনী পায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ মার্চ) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশের একটি প্রত্যাশা আছে, আবেদন আছে। সর্বস্তরের পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটা অনুধাবন করেছি তা হলো বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়। সুতরাং ঐতিহ্য মন্ডিত যেকোনো একটি পোশাক পুলিশ বাহিনী পায় সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ।তিনি আরও বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোন বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বরং জনগণের বন্ধু। আমাদের নির্বাচনি ইশতেহারে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থা রূপান্তর করাই মূল লক্ষ্য। সেজন্য পুলিশ বাহিনীর মনোভাব প্রতিষ্ঠাসহ একটি দক্ষ ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ইতোমধ্যে জনবল বৃদ্ধিসহ নানা উদ্যোগ নিয়েছে। আমরা দায়িত্বে আসার পর থেকেই একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের বিষয়ে কাজ করছি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে খালে পড়ে সেচকাজে নিয়োজিত যুবকের মৃত্যু
চট্টগ্রামে খালে পড়ে সেচকাজে নিয়োজিত যুবকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর কাটাকখালি এলাকায় সেচ দেওয়ার সময় খালে পড়ে সাগর (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত সাগর চন্দ্রঘোনা Read more

বিজয়নগরে মাদক ও বাইকসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে মাদক ও বাইকসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ মে) রাত আনুমানিক ২টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমুড়া কেন্দ্রিয় জামে মসজিদ ও Read more

সাতকানিয়ায় ট্যাগ অফিসারের তদারকিতে পাম্পে ফিরেছে শৃঙ্খলা
সাতকানিয়ায় ট্যাগ অফিসারের তদারকিতে পাম্পে ফিরেছে শৃঙ্খলা

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ভোগান্তি কমাতে চট্টগ্রামের সাতকানিয়ায় প্রশাসনের নিয়োগ দেওয়া ‘ট্যাগ অফিসারদের’ সক্রিয় উপস্থিতিতে ফিলিং স্টেশনগুলোতে Read more

সরকার-বিএনপির যৌথ সংবাদ সম্মেলনে সব দলই কিছুটা বিব্রত: জামায়াত
সরকার-বিএনপির যৌথ সংবাদ সম্মেলনে সব দলই কিছুটা বিব্রত: জামায়াত

কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরকারের যৌথ সংবাদ সম্মেলন ইতিহাসের বিরল ঘটনা। এ ঘটনায় দেশের বাকি সব দলই কিছুটা বিব্রত। এখানেই Read more

দিনাজপুরে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ আটক ১
দিনাজপুরে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ আটক ১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস Read more

প্রেমিকার সামনে গলা কেটে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা
প্রেমিকার সামনে গলা কেটে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা

যশোরের ঝিকরগাছায় প্রেমিকার সামনে এক প্রেমিক গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন