সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক রাজধানী দুবাইয়ের আইকনিক স্থাপনা ও বিশ্বের সর্বোচ্চ বহুতল ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাতে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়েছে দুবাইয়ে, সে সময়েই বিশাল আকারের বজ্রপাত আঘাত হানে ভবনটিতে।বজ্রপাতে অবশ্য ভবনটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভবনটিতে বজ্রপতনের দৃশ্য ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তা পোস্ট করা হয়েছে এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে।শুক্রবার দুবাই ছাড়াও রাজধানী আবুধাবি, শারজাহসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া দপ্তর।২০১০ সালে প্রতিষ্ঠিত ১৬৩ তলাবিশিষ্ট ভবন বুর্জ খলিফার উচ্চতা ২ হাজার ৭৭২ ফুট। আশেপাশে সমান কিংবা অধিকতর উচ্চতার ভবন না থাকায় ঝড়বৃষ্টির সময় স্বাভাবিক কারণেই ভবনটির ওপর বজ্রপাতের আঘাত এসেছে।তবে এত বড় বজ্রপাতের পরও বুর্জ খলিফা অক্ষত থাকার রহস্য লুকিয়ে আছে সেটির অবকাঠামোগত গঠনে। ভবনটির কাঠামো অত্যন্ত দৃঢ় এবং ইস্পাতে তৈরি। এছাড় বুর্জ খলিফার চূড়ায় আছে একটি উুঁচু লাইটেনিং রড, যেটির প্রান্তদেশ একদম মাটিতে। বজ্রপাত হলে সেই রডে আঘাত হানে এবং সেটির মাধ্যমে বিদ্যুৎ নিচে নেমে যায়। লাইটেনিং রড থাকলে ভবনে বজ্রপাতের আঘাত আসে না। বুর্জ খলিফার ক্ষেত্রেও তা-ই ঘটেছে।বুর্জ খলিফার মালিক দুবাইয়ের রিয়েল এস্টেট বা ডেভেলপার কোম্পানি এমার প্রোপার্টিজ। ভবনটির নামে ১৫০ কোটি ডলারের বিমা করা আছে। বুর্জ খলিফার ১২৪, ১২৫ এবং ১৪৮ তলায় দর্শনার্থীদের জন্য অবজারভেশন ডেস্ক আছে। বিদেশে থেকে যেসব পর্যটক দুবাইয়ে যান, তাদের অন্যতম আকর্ষণ থাকে বুর্জ খলিফা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা
মাদারীপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা

বৈদেশিক মুদ্রা অর্জনকারী ও বিদেশের মাটিতে  দেশের সম্মান  সম্মুত রাখায় সামাজিক সংগঠন ঐকতান মাদারীপুর এর পক্ষ থেকে তিনজন প্রবাসীকে সংবর্ধনা Read more

ঝড়-বৃষ্টিতে ভিজতে পারে ঈদের আনন্দ
ঝড়-বৃষ্টিতে ভিজতে পারে ঈদের আনন্দ

দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’। গত ১৩ মার্চ দেশে প্রবেশ করা এই বৃষ্টি বলয় ১৮ Read more

ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরল দুই প্রাণ, বেঁচে গেলেন মোটরসাইকেল চালকরা
ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরল দুই প্রাণ, বেঁচে গেলেন মোটরসাইকেল চালকরা

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বেচে গেছেন মোটরসাইকেল দুজন।সোমবার(১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টা ও ৯টায় এ Read more

প্রথমবারের মতো জাতীয় পুরস্কার জিতলেন শাহরুখ
প্রথমবারের মতো জাতীয় পুরস্কার জিতলেন শাহরুখ

দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খান। ক্যারিয়ারে জিতেছেন অনেক পুরস্কার। তবুও শাহরুখ Read more

লস অ্যাঞ্জেলেসে ভিড়ে গাড়ি চাপায় আহত ৩০
লস অ্যাঞ্জেলেসে ভিড়ে গাড়ি চাপায় আহত ৩০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে মানুষের ভিড়ে গাড়ি চাপা দেয়ার ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের Read more

ভারতের পানিতে ডুবছে পাকিস্তান, নিহত বেড়ে ৪৩
ভারতের পানিতে ডুবছে পাকিস্তান, নিহত বেড়ে ৪৩

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত অন্তত ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। প্রাদেশিক কর্তৃপক্ষ জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন