নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ করে লাইসেন্স ছাড়াই খোলা বাজারে অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে এক দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যার পর উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম।অভিযানকালে দোকান থেকে মোট ৬টি ড্রামে (৩টি পূর্ণ ও ৩টি আংশিক খালি) আনুমানিক ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা-মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এদিকে, জব্দকৃত পেট্রোল আগামীকাল (২৮ মার্চ) সকাল ১০টায় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্য ও পরিমাণ অনুযায়ী প্রকাশ্যে বিক্রির জন্য কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

এএফসি উইমেন্ট এশিয়ান কাপ বাছই পর্বের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে তিনটি Read more

আপনার বোনকে বিহারে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পাঠাবো, মোদিকে ওয়াইসি
আপনার বোনকে বিহারে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পাঠাবো, মোদিকে ওয়াইসি

ভারতের বিহার রাজ্যে অক্টোবর‑নভেম্বর মাসে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। এই উত্তাপের একটি নতুন মাত্রা আনল ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যু। Read more

চসিকে ‘ফেল’ করেও ফার্স্ট: তদবিরে প্রকৌশলী রুপকের পদোন্নতি
চসিকে ‘ফেল’ করেও ফার্স্ট: তদবিরে প্রকৌশলী রুপকের পদোন্নতি

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) নিয়োগ ও পদোন্নতির স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। সম্প্রতি প্রকাশিত এক অফিস আদেশে দেখা গেছে, মৌখিক Read more

সুপারফুড ডালিমের খোসার চায়ের গুণাগুণ
সুপারফুড ডালিমের খোসার চায়ের গুণাগুণ

রক্ত স্বল্পতা থেকে শুরু করে ত্বকের বিভিন্ন সমস্যা, এমনকি হার্টের অসুখেরও সমাধান রয়েছে ডালিম বা বেদানায়। ছোট ছোট লাল রঙা Read more

ফুলবাড়ীতে নদী থেকে সুইপারের অর্ধগলিত লাশ উদ্ধার
ফুলবাড়ীতে নদী থেকে সুইপারের অর্ধগলিত লাশ উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদী থেকে কৃষ্ণ বাশফোর (৫০) নামে হরিজন সম্প্রদায়ের (সুইপার) একজনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার (৮ Read more

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মেনে নিতে পারছেন না রমিজ
বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মেনে নিতে পারছেন না রমিজ

বাংলাদেশে এসে সিরিজ জেতার আশায় ছিল পাকিস্তান। কিন্তু বাস্তবতা হলো ঠিক তার উল্টো। লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজটা নিজেদের করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন