যশোরের ঝিকরগাছায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক মাংস বিক্রেতাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে জখম করে  দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্র্বৃত্তরা। ২ লাখ টাকা চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা ক্ষুব্ধ হয়ে তার ওপর হামলা চালায় বলে আহতের অভিযোগ। শুক্রবার (২৭ মার্চ) উপজেলার ছুটিপুর জামতলায় এ ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম গঙ্গানন্দপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।শফিকুল বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।আহত শফিকুল ইসলাম জানান, ছুটিপুর জামতলায় তার মাংসের দোকান রয়েছে। গঙ্গানন্দপুর গ্রামের মোহাম্মদ আলী ও হালিম তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তরা তার ওপর ক্ষুব্ধ হয়। এরই জের ধরে শুক্রবার সকাল ১০ টার দিকে মোহাম্মদ আলী ও হালিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতে জখম করে। এ সময় কাছে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকমাস ধরে মোহাম্মদ আলী ও হালিমের নেতৃত্বে এলাকায় নানা অপরাধ হচ্ছে। কিন্তু তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। সর্বশেষ চাঁদার দাবিতে মাংস বিক্রেতা শফিকুল ইসলামকে জখম করে টাকা ছিনিয়ে নিয়েছে। মোহাম্মদ আলী ও হালিমের অপরাধ বন্ধে  এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা: বিচিত্র মল্লিক জানান, আহত শফিকুল ইসলামের মাথা ও কোমরের আঘাতটি গুরুতর। মডেল ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলমান। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় লরিচাপায় বৃদ্ধা নিহত
নেত্রকোনায় লরিচাপায় বৃদ্ধা নিহত

নেত্রকোনায় রাস্তা পার হতে গিয়ে মাটিবাহী লরির চাপায় মঞ্জুরা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) Read more

বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, সালিশে অভিযুক্ত বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস
বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, সালিশে অভিযুক্ত বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস

চট্টগ্রামের সাতকানিয়ায় বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. আজিজ (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তবে এই গুরুতর অপরাধের বিচার Read more

পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ২৩ জনকে পুশইন করল বিএসএফ
পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ২৩ জনকে পুশইন করল বিএসএফ

পঞ্চগড় সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ২৩ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইনকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৩ Read more

গকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে
গকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে কোমল পানীয় বিতরণের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এক সাধারণ Read more

খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী আন্দোলন আমিরের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী আন্দোলন আমিরের শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি Read more

পাবনায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক জব্দ, আটক ৪
পাবনায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক জব্দ, আটক ৪

পাবনার কয়েকটি এলাকায় আলাদা তিনটি অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র, গুলি সহ বেশকিছু মাদকদ্রব্য জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন