ইতালির জমকালো রেড কার্পেটে নজর কাড়ার পরই নতুন সফরের ইঙ্গিত দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই ইঙ্গিতই এবার বাস্তবে রূপ নিল। নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে ভারতের ফিরেছেন তিনি। দিল্লি বিমানবন্দরে পা রাখতেই ক্যামেরাবন্দি হন এই গ্লোবাল তারকা।বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে একেবারে স্বচ্ছন্দ লুকে দেখা যায় তাকে। স্যাটিন সিলভার শার্ট, নীল জিনস, মাথায় ডেনিম ক্যাপ আর চোখে বড় গোল চশমা-সাধারণ সাজেই নজর কাড়েন তিনি। গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের সাধুবাদ জানান। ভক্তদের অনুরোধও ফেরাননি; হাসিমুখে ছবি তুলেছেন সবার সঙ্গে।তাঁর এই সহজ আচরণই যেন আবার মনে করিয়ে দেয়, গ্লোবাল আইকন হলেও, মাটির টান এখনও অটুট। সোশ্যাল মিডিয়ায় ভেসে এসেছে প্রশংসার ঢেউ। কেউ লিখেছেন, “ও এতটাই সহজ!” আবার কেউ বলেছেন, “এই জন্যই ও দেশি গার্ল।”দিল্লিতে নামার পরই ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন প্রিয়াঙ্কা, যেখানে দেখা যায় দিল্লি থেকে অমৃতসরের ফ্লাইট রুট। ক্যাপশনে শুধু একটি লাইন, “চলো আরও এক অ্যাডভেঞ্চার”। তবে ঠিক কী কারণে তাঁর এই সফর, তা এখনও খোলসা করেননি অভিনেত্রী।কাজের দিক থেকেও এই মুহূর্তে ব্যস্ত সময় কাটছে প্রিয়াঙ্কার। সম্প্রতি তাঁকে দেখা গেছে হলিউড ছবি দ্য ব্লাফ এ, যেখানে তাঁর অ্যাকশন লুক প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। সামনে রয়েছে বড় চমক, পরিচালক এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত ছবি বারাণসী, যেখানে তাঁর সঙ্গে থাকছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমার। দীর্ঘ আট বছর পর এই ছবির হাত ধরেই ভারতীয় বড় পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা।সব মিলিয়ে, আন্তর্জাতিক মঞ্চ থেকে আবার দেশের মাটিতে, প্রিয়াঙ্কা চোপড়ার এই সফর যেন শুধু একটি যাত্রা নয়, বরং এক নতুন অধ্যায়ের শুরু।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষেধাজ্ঞার আগ মুহূর্তে চাঁদপুরে ইলিশের দাম আকাশছোঁয়া
নিষেধাজ্ঞার আগ মুহূর্তে চাঁদপুরে ইলিশের দাম আকাশছোঁয়া

সারাদেশে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৩ অক্টোবর রাত ১২টা থেকে ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু হতে Read more

বিমানবন্দরে অগ্নিকাণ্ড: চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে
বিমানবন্দরে অগ্নিকাণ্ড: চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে সহায়তার জন্য চারটি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন Read more

টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর)

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আজ (বুধবার) ইংল্যান্ড-পাকিস্তান মুখোমুখি হবে। নিষ্পত্তি হতে পারে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার লাহোর টেস্টে। আগামীকাল ভোরে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলবে Read more

ইসকনকে নিষিদ্ধের দাবিতে গুরুদয়াল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
ইসকনকে নিষিদ্ধের দাবিতে গুরুদয়াল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনারের সামনে Read more

নারী ভোটারদের উপস্থিতি বেশি: পর্যবেক্ষক
নারী ভোটারদের উপস্থিতি বেশি: পর্যবেক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন পর্যবেক্ষক খোরশেদুল আলম। তিনি বলেন, 'এখন পর্যন্ত Read more

শেষ মুহূর্তে স্থগিত হলো ফরিদপুরের ঘুড়ি উৎসব
শেষ মুহূর্তে স্থগিত হলো ফরিদপুরের ঘুড়ি উৎসব

ফরিদপুরে বহুল জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন