ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবারও (২৬ মার্চ) কয়েক দফায় রাজধানীসহ একাধিক শহরে মিসাইল ছোড়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।এতে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়া, অন্যান্য শহরগুলোতেও মিলেছে ক্ষয়ক্ষতির খবর। সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতেও মিসাইল-ড্রোন হামলা চালিয়েছে ইরান।এদিকে, ইরানজুড়ে আগ্রাসন চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ বাহিনী। পূর্বাঞ্চলে মিলেছে বিস্ফোরণের খবর। ইসফাহান প্রদেশে একটি কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কোম শহরে তিনটি বাসস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় ছয়জন নিহত হয়েছে।এছাড়া, লেবাননের বৈরুতসহ দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।যৌথ বাহিনীর চলমান আগ্রাসনে ইরান ও লেবাননে প্রাণহানি ছাড়িয়েছে প্রায় ৩ হাজার।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল না দেওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের
ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল না দেওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধে তৃতীয়বারের মতো হোয়াইট হাউজে বৈঠকে মিলিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।গতকাল শুক্রবার Read more

ফুটবল খেলতে খেলতে মাঠে প্রাণ গেল যুবকের
ফুটবল খেলতে খেলতে মাঠে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলতে গিয়ে খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাকিব (১৯) নামের এক যুবক। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল Read more

দর্শনার্থীদের ভিড়ে পুরানো রুপে ডুলাহাজারা সাফারি পার্ক
দর্শনার্থীদের ভিড়ে পুরানো রুপে ডুলাহাজারা সাফারি পার্ক

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে দর্শনার্থীদের ভিড় জমেছে কক্সবাজারের চকরিয়াস্থ ডুলাহাজারা সাফারি পার্কে। ঈদের লম্বা ছুটির কারণে এবারে লাখো দর্শনার্থীর সমাগম Read more

রাজবাড়ীতে আধিপত্য নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাট
রাজবাড়ীতে আধিপত্য নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাট

রাজবাড়ীর কালুখালীতে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, বসতবাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার Read more

ইরানের সঙ্গে যুদ্ধে ৫০০ ইসরাইলি নিহত হয়েছে: বাকের গালিবাফ
ইরানের সঙ্গে যুদ্ধে ৫০০ ইসরাইলি নিহত হয়েছে: বাকের গালিবাফ

তেলআবিব ও তেহরানের সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইসরাইলের কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছে। এমনটা দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ Read more

বান্দরবানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায়, হিট স্ট্রোকে এক জনের মৃত্যু
বান্দরবানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায়, হিট স্ট্রোকে এক জনের মৃত্যু

বান্দরবানে  লামা উপজেলায় পাহাড়ে নিজ বাগানে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সোমবার (১২ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন