ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন যুক্ত হওয়া অঞ্চলগুলোতে কবরস্থানের চাহিদা মেটাতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তৈরি করা হবে নতুন কবরস্থান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতাধীন নবসংযুক্ত অঞ্চল ৬ থেকে ১০-এ নতুন কবরস্থান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং পরবর্তী কার্যক্রম নির্ধারণে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সংস্থাটি।বৃহস্পতিবার (২৬ মার্চ) ডিএসসিসি সূত্রে জানা গেছে, সম্প্রতি সংস্থার সচিব মোহাম্মদ নাছিম আহমেদ এক দপ্তর আদেশের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেন।সচিব জানান, গঠিত কমিটিকে নতুন কবরস্থানের জন্য উপযুক্ত স্থান নির্বাচন, প্রাথমিক নকশা বা স্কেচ প্রস্তুত, জমির মালিকানা সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণের বিষয়ে সুপারিশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।ডিএসসিসি সূত্রে আরও জানা যায়, কমিটির আহ্বায়ক করা হয়েছে সংস্থার প্রধান প্রকৌশলীকে এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী।এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন প্রধান নগর পরিকল্পনাবিদ, অঞ্চল ৬ থেকে ১০-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং সম্পত্তি বিভাগের কানুনগো।নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোতে জনসংখ্যা বৃদ্ধির কারণে কবরস্থানের প্রয়োজনীয়তা বিবেচনায় এনে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিআইএর ‘ডাবল এজেন্ট’ অলড্রিখ এইমসের মৃত্যু
সিআইএর ‘ডাবল এজেন্ট’ অলড্রিখ এইমসের মৃত্যু

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) ইতিহাসে সবচেয়ে কুখ্যাত ‘ডাবল এজেন্ট’ অলড্রিখ এইমস মারা গেছেন।  সোমবার (২৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের Read more

মানিকগঞ্জে ৩টি আসনে দাখিলকৃত মনোনয়নের ২৭টির মধ্যে বাতিল ৯, বৈধ ১৮টি
মানিকগঞ্জে ৩টি আসনে দাখিলকৃত মনোনয়নের ২৭টির মধ্যে বাতিল ৯, বৈধ ১৮টি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের ৩টি আসনের প্রার্থী বাছাই পর্বে দাখিলকৃত ২৭ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন পত্র বাতিল Read more

আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে: ফয়জুল করীম
আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে: ফয়জুল করীম

‘আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। আর কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় আনা যাবে না। এবার সময় এসেছে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার’—এমন Read more

এস আলমের ২০০ একর জমি জব্দের আদেশ
এস আলমের ২০০ একর জমি জব্দের আদেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ১৮০ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ২০০ একর Read more

চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বরগুনার তালতলীতে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে মোতালেব আকন (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন