কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, বিকেল প্রায় পৌনে ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের কালাকচুয়া গ্রামের ইস্টজোন ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে চলার সময় একটি প্রাইভেটকারকে ডান পাশ থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িটিতে চালকসহ মোট ছয়জন যাত্রী ছিলেন।দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক জামাল হোসেন (৫২) নিহত হন। তিনি বরিশালের বাসিন্দা বলে জানা গেছে। আহত অবস্থায় গাড়িতে থাকা অন্যদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের আরো চারজন মারা যান। নিহতরা হলেন, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাতারপাইয়া গ্রামের বাসিন্দা আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), ছেলে সাইফ (৭) এবং মেয়ে লাবিবা (১৮)।তবে, দুর্ঘটনায় ওই পরিবারের আরেক সদস্য আবরার (১২) আহত হয়েছে। তাকে কুমিল্লা ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন, সে শারীরিকভাবে স্থিতিশীল রয়েছে।এদিকে, ঘটনার খবর পেয়ে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোমিন জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনাটির বিস্তারিত তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত অবস্থায় বাসটি প্রাইভেটকারটিকে পাশ থেকে আঘাত করায় এই দুর্ঘটনা ঘটে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কষ্টার্জিত জয়ে রিয়ালের নতুন মৌসুম শুরু
কষ্টার্জিত জয়ে রিয়ালের নতুন মৌসুম শুরু

লা লিগার ঘরের মাঠে ওসাসুনাকে হারিয়ে নতুন মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। দাপুটে পারফরম্যান্সের পরও লস ব্লাঙ্কোসরা জিতেছে ১-০ গোলে। Read more

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০ জন
সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০ জন

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য Read more

যারা দেশকে ভালোবাসে তারা বেগম পাড়া গড়ে তুলবে না: জামায়াতের আমির
যারা দেশকে ভালোবাসে তারা বেগম পাড়া গড়ে তুলবে না: জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না, বেগম পাড়া গড়ে তুলবে না Read more

নড়াইলে বিল থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্বার
নড়াইলে বিল থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্বার

নড়াইলের লোহাগড়া উপজেলার কাউলিডাঙ্গা বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকালে উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল Read more

নওগাঁর পোরশায় ভুয়া পশু ওষুধ তৈরির কারখানা সিলগালা, পরিচালক আটক
নওগাঁর পোরশায় ভুয়া পশু ওষুধ তৈরির কারখানা সিলগালা, পরিচালক আটক

নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বাঙালপাড়ায় অনুমোদনহীন ও মানহীন পশুখাদ্য এবং ওষুধ উৎপাদনকারী একটি নকল মেডিসিন কারখানার সন্ধান পেয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন