সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি পরিবারের বসত ঘর,গবাদিপশু,নগদ টাকাসহ মুল্যবান জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে দাবী পরিবারর গুলোর। ঐসব পরিবার গুলো সব হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর রাতে উপজেলা উত্তর বড়দল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মোঃ জাবেদ আলী,আলম মিয়া ও সজিব মিয়া বাড়িতে এই ঘটনা ঘটে।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।স্থানীয় এলাকাবাসী জানান,তিনটি পরিবার চারটি ঘরে বসবাস করতো। বিদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তিনটি পরিবারের সকল সদস্যরা জীবন বাঁচাতে কোনো রখমে বের হওয়ায় প্রাণে বেঁচে গেলেও ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি। এলাকাবাসী মিলে আগুন নেভাতে পারলেও বাড়িটির ভেতরে থাকা নগদ টাকা,তিনটি গবাদি পশুসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণ ভস্মীভূত গেছে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে প্রশাসন দ্রুত সহযোগিতা করার আহবান জানানো হয়।ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জাবেদ আলী,আলম মিয়া ও সজিব মিয়া জানান, হঠাৎ করেই আগুন লেগে যায়। কোনো রখমে সবার জীবন রক্ষা পেলেও আগুনে গোয়াল ঘরে থাকা ৩ টি গবাদি পশু, হাঁস-মুরগি, মজুদকৃত ধান-চাল এবং ঘরের আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১৬ লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এখন আমরা একেবারেই পথ বসে গেছি। খোলা আকাশের নিচে অবস্থান করছি।স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া জানান, তিনটি কৃষক পরিবার মুহূর্তের মধ্যে নিঃস্ব হয়ে গেল। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেব। এই বিপদে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি।তাহিরপুর উপজেলার প্রকল্প বাস্তবতা কর্মকর্তা মোহাম্মদ মহিবুল ইসলাম জানিয়েছেন এই বিষয়ে খোঁজ খবর নিয়ে ক্ষতি গ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নামাজ পড়তে যাওয়ার সময় যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা
নামাজ পড়তে যাওয়ার সময় যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা

খুলনা মহানগরীর দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লাকে (৩৫) গুলি ও রগ কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর দেড়টার দিকে দৌলতপুর Read more

পানি নিষ্কাশনের অভাবে ডুবতে বসেছে বেনাপোল বন্দর
পানি নিষ্কাশনের অভাবে ডুবতে বসেছে বেনাপোল বন্দর

অপরিকল্পিত উন্নয়ন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে। জলাবদ্ধতায় বেনাপোল স্থলবন্দরে অনেক স্থানে Read more

নির্দিষ্ট অর্থে আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি আরব
নির্দিষ্ট অর্থে আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি আরব

সৌদিতে বসবাসরত বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের জন্য সুযোগ দিয়েছে সৌদি আরব সরকার। মূলত রেসিডেন্সি প্রোগ্রামের আওতায় এ সুযোগ Read more

কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ভেদরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্নার চালু
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ভেদরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্নার চালু

বয়ঃসন্ধিকালের নানান শারীরিক পরিবর্তন, লজ্জা আর অজ্ঞতার কারণে গ্রামের অনেক কিশোরীই স্কুলে নিয়মিত যেতে পারে না। প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পেয়ে Read more

ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ
ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ

সারা দেশের সব নির্বাচন অফিসে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটাররা আপত্তি জানাতে পারবেন আগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন