সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, আমিও সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান। সশস্ত্র বাহিনীকে আমরা আরও শক্তিশালী করতে চাই। যেকোনো দেশে সশস্ত্র বাহিনী যে কারণে গঠিত হয়, আমরা সেই উদ্দেশ্যই পূর্ণ করতে চাই এবং আমরা যেন সকলে দেশের জন্য কাজ করতে পারি।এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারের কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে তিনি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান।দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরেছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। এদিন জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশে প্রদর্শিত হয় দেশের প্রতিরক্ষা সক্ষমতা। প্যারেডে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। ঘোড়ায় চড়ে প্যারেড কমান্ডারের প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় মূল কুচকাওয়াজ।এবারের কুচকাওয়াজে সাজোয়া, আর্টিলারি, সিগনালস, ইস্ট বেঙ্গল, এয়ার ডিফেন্স, সার্ভিসেস, প্যারা কমান্ডো, নৌবাহিনী ও আধুনিকায়িত ইনফ্যান্ট্রি কন্টিনজেন্ট অংশগ্রহণ করে। পাশাপাশি আকাশপথে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা নিয়ে অবতরণ করেন। সেই সঙ্গে বিমান বাহিনী বিভিন্ন কৌশলগত প্রদর্শনী তুলে ধরে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নার্সদের অবহেলায় গৌরনদীতে ডেঙ্গুতে আক্রান্ত গৃহবধুর মৃত্যু
নার্সদের অবহেলায় গৌরনদীতে ডেঙ্গুতে আক্রান্ত গৃহবধুর মৃত্যু

বরিশালের গৌরনদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফেরোজা বেগম (৩২) নামে এক গৃহবধু মারা গেছে। রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১২টার Read more

রূপগঞ্জে পরিবহণে চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার
রূপগঞ্জে পরিবহণে চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অভ্যন্তরীণ সড়ক, ঢাকা বাইপাস, কাঞ্চন সেতু এলাকাসহ প্রবাসীদের বহনকারী পরিবহণে চাঁদাবাজি করার সময় ১২ হিজড়াকে গ্রেফতার করেছে Read more

অভিজ্ঞতা ছাড়াই জনবল নিয়োগ দেবে ইসলামী ব্যাংক
অভিজ্ঞতা ছাড়াই জনবল নিয়োগ দেবে ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ‘ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। Read more

লোগো পরিবর্তন করছে জামায়াত
লোগো পরিবর্তন করছে জামায়াত

দলীয় লোগো পরিবর্তন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো।জামায়াতে ইসলামীর দলীয় Read more

ঈদের ছুটিতে ঢাকার নিরাপত্তায় থাকবে ৫০০ পেট্রোল টিম
ঈদের ছুটিতে ঢাকার নিরাপত্তায় থাকবে ৫০০ পেট্রোল টিম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, একটি ঈদ জামাতও নিরাপত্তার বাইরে থাকবে না। ঈদের ছুটিতে রাতের Read more

টাঙ্গাইলে বিএনপি অফিসে টেবিলে পা তুলে ধূমপান করলেন আ.লীগ নেতা!
টাঙ্গাইলে বিএনপি অফিসে টেবিলে পা তুলে ধূমপান করলেন আ.লীগ নেতা!

টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপি অফিসে চেয়ারে বসে টেবিলে পা তুলে সিগারেট খাচ্ছেন হারুন র রশিদ নামে এক  আওয়ামী লীগ নেতা। সামনেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন