জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের ২৪-এর গণঅভ্যুত্থানের তাৎপর্য ধ্বংস করা হচ্ছে। সংসদে যদি সংস্কার বাস্তবায়ন না হয়, তা মাঠে বাস্তবায়িত হবে। তিনি বলেন, রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত হবে। সংস্কার এবং বিচার অপরিহার্য।আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি একথা বলেন।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গতকাল শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। এখনো জুলাই হত্যাকাণ্ডের বিচার হয়নি। শহীদ পরিবার ও আহতদের ন্যায় আমরা দিতে পারিনি। এমতাবস্থায় ‘জয় বাংলা’ স্লোগান সরকারের তত্ত্বাবধানে উচ্চারিত হওয়া আমাদের সন্দেহ বাড়াচ্ছে যে নির্বাচন ভারতের সঙ্গে কিছু ধরনের সমঝোতার মাধ্যমে হয়েছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, এই প্রক্রিয়া থেকে সরে আসার জন্য।   তিনি আরও বলেন, আমরা সরকারের ফাঁদে পা দেব না। সরকার দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে যারা ‘জয় বাংলা’ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কাজ করছে, তাদের নিয়ন্ত্রণে আনবে। আওয়ামী লীগের সাথে যে সমঝোতা হয়েছে, তা দেশের স্বার্থে হোক। পাটওয়ারী বলেন, সরকারকে আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগের বিচার এবং সংস্কার—এই দুটি বিষয় বাস্তবায়ন করতে হবে। যদি তা না হয়, আমাদের আবার মাঠে নামতে হবে। মানুষ এখনো প্রস্তুত। শুধু একটি সঙ্কেতের অপেক্ষা।তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। বিরোধী দলের সংসদে বক্তব্য রাখা সত্ত্বেও সরকারের মনোযোগ নেই। ভারতীয় চুক্তির বিষয়েও তারা কোনও পদক্ষেপ নিচ্ছে না। তাই আমাদের রাজপথে নামার কোনও বিকল্প নেই।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে মহাসড়কের পাশে অনুমোদনহীন শিশু বিনোদন কেন্দ্র, দুর্ঘটনার আশঙ্কা
ভৈরবে মহাসড়কের পাশে অনুমোদনহীন শিশু বিনোদন কেন্দ্র, দুর্ঘটনার আশঙ্কা

কিশোরগঞ্জের ভৈরবে বাণিজ্য মেলার আদলে চলছে অনুমোদনহীন শিশু বিনোদন কেন্দ্র। ঢাকা–সিলেট মহাসড়কের পাশে আমলাপাড়া মোড় সংলগ্ন বালুর মাঠে শিশু বিনোদন Read more

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের রুমা উপজেলায় কাঠ বোঝাই চাঁদের গাড়ি দুর্ঘটনায় গাড়ির হেলপার রাজা মিয়া(২৩) নামে একজন নিহত হয়েছে। শুক্রবার (৯ মে) রাত  সাড়ে Read more

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান
সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার দ্রুত আরোগ্য কামনায় বিএনপি ও তার Read more

এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে: পরিবহনমন্ত্রী
এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে: পরিবহনমন্ত্রী

এবারের ঈদযাত্রা ‘স্মুথ’ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে দেশে সড়ক দুর্ঘটনা রোধ, Read more

সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী, ৩ জনের মৃত্যু
সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী, ৩ জনের মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ জন হজযাত্রী।চলতি বছর হজে এ পর্যন্ত বাংলাদেশ থেকে Read more

এনসিপি আত্মঘাতী পথে ধাবিত হচ্ছে: টিআইবি
এনসিপি আত্মঘাতী পথে ধাবিত হচ্ছে: টিআইবি

নাগরিক সামাজিক সংস্থাটি বলছে, তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে সুশাসন, দুর্নীতিমুক্ত, জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির বিকশিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন