পাকিস্তানের অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফকে হিটলিস্ট থেকে বাদ দিয়েছে যুদ্ধবাজ ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ মার্চ) পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।পাকিস্তানের এক কর্মকর্তা এ প্রসঙ্গে রয়টার্সকে জানান, “ইরানের ইসলামি প্রজাতন্ত্রের যেসব কর্মকর্তার নাম হিটলিস্টে রেখেছিল ইসরায়েল, তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং বাঘের ঘালিবাফের নামও ছিল। আমরা যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইসরায়েলিদের বোঝাতে সক্ষম হয়েছি যে এই দু’জনকে হত্যা করা হলে সংলাপের জন্য আর কেউ ইরানে অবশিষ্ট থাকবে না। এর পর যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে এ দু’জনের নাম হিটলিস্ট থেকে সরিয়েছে ইসরায়েল।”এমন এক সময়ে এই সংবাদটি প্রকাশিত হলো, যখন পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকরী হিসেবে কাজ শুরু করেছে।উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌরসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ কর্মকর্তা। ইরানের বিভিন্ন সামরিক-বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাও ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইতেমধ্যে ইরানে নিহত হয়েছেন ২ হাজারের বেশি মানুষ।সমানতালে হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান, যা এখনও চলছে।যুদ্ধের জেরে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় ইতোমধ্যে ভোগান্তিতে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ।আন্তর্জাতিক চাপের কারণে এখন যুদ্ধবিরতি চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং এক্ষেত্রে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছে ওয়াশিংটন। যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের মাধ্যমে তেহরানে ১৫টি পয়েন্ট বিশিষ্ট একটি প্রস্তাবনাও পাঠিয়েছেন ট্রাম্প।পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মধ্যস্থতাকারী হিসেবে মুখ্য ভূমিকায় আছেন পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগ ও সেনাপ্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। গোপন চ্যানেলের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন ফিল্ড মার্শাল মুনির এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলাপ আলোচনা করছেন শেহবাজ শরিফ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ইউরোপীয় কায়দায় কাঁকড়া চাষ, যাচ্ছে অস্ট্রেলিয়া
যশোরে ইউরোপীয় কায়দায় কাঁকড়া চাষ, যাচ্ছে অস্ট্রেলিয়া

যশোরের কেশবপুরে ইউরোপীয় কায়দায় কাঁকড়া চাষ করে সফলতা পেয়েছেন আবদুল্লাহ আল মামুন (৩৪)। তার কপোতাক্ষ নদের গড়ে তোলা খামারে চাষ Read more

জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল
জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল

শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। ৬ পদে মোট ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি Read more

সিলেটে ১৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে ১৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

সিলেটের গোপালগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের চারটি হত্যা মামলাসহ মোট ১৪টি মামলার আসামি যুবলীগ নেতা সন্ত্রাসী অপু আহমদ বদইকে (৩৫) গ্রেপ্তার Read more

পিআরসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর মানববন্ধন
পিআরসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর মানববন্ধন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী Read more

মেহেরপুরে তাপমাত্রার পারদ নেমেছে ৭ দশমিক ৫ ডিগ্রিতে
মেহেরপুরে তাপমাত্রার পারদ নেমেছে ৭ দশমিক ৫ ডিগ্রিতে

শীতের তীব্রতায় নাকাল হয়ে উঠেছে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা মেহেরপুরের জনজীবন। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) জেলায় তাপমাত্রার পারদ নেমেছে ৭ Read more

বাকৃবিতে ২ ছিনতাইকারী আটক
বাকৃবিতে ২ ছিনতাইকারী আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাতে উপাচার্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন