দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিনে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে তাপমাত্রার ওঠানামার আভাসও দিয়েছে সংস্থাটি।আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে এই আবহাওয়ার পরিবর্তন হতে পারে।পূর্বাভাস অনুযায়ী, প্রথম দিন খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।শুক্রবার (২৭ মার্চ) দ্বিতীয় দিনে রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও তাপমাত্রা সামান্য বাড়তে পারে।  শনিবার (২৮ মার্চ) তৃতীয় দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।রবিবার (২৯ মার্চ) চতুর্থ দিনে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।সোমবার (৩০ মার্চ) পঞ্চম দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত ৫ দিনে দিন ও রাতের তাপমাত্রা আবার বাড়তে পারে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে জমি নিয়ে বিরোধে রান্নাঘরে আগুন দিল প্রতিপক্ষ, থানায় অভিযোগ
মাদারীপুরে জমি নিয়ে বিরোধে রান্নাঘরে আগুন দিল প্রতিপক্ষ, থানায় অভিযোগ

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে রান্নাঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বুধবার (০৯ এপ্রিল) দুপুর ২টার দিকে রাজৈর উপজেলার Read more

হাজী সেলিমের বাড়ি থেকে ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার
হাজী সেলিমের বাড়ি থেকে ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযানে ৬টি ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে।রবিবার (২৮ Read more

ভ্রু প্লাকে হতে পারে যে ভয়াবহ রোগ
ভ্রু প্লাকে হতে পারে যে ভয়াবহ রোগ

ভ্রু হলো চোখের রত্ন। সুন্দর ভ্রু মুখের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। তাই অনেক নারীই নিয়মিত আইব্রো বা ভ্রু প্লাক করেন। Read more

সংবর্ধনা মঞ্চে প্লাস্টিকের চেয়ারে বসলেন তারেক রহমান
সংবর্ধনা মঞ্চে প্লাস্টিকের চেয়ারে বসলেন তারেক রহমান

রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের জন্য নির্ধারিত Read more

মুন্সিগঞ্জের মেঘনায় জলদস্যুদের মধ্যে সংঘর্ষ, নিহত ১
মুন্সিগঞ্জের মেঘনায় জলদস্যুদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে দুই জলদস্যু চক্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্যুটার মান্নান (৪২) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন