যুক্তরাষ্ট্রজুড়ে নতুন এক কোভিড-১৯ ভ্যারিয়েন্ট BA.3.2 ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যে অন্তত ২৫টি অঙ্গরাজ্যে শনাক্ত হয়েছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এই ভ্যারিয়েন্ট আংশিকভাবে বর্তমান ভ্যাকসিনের সুরক্ষা এড়িয়ে যেতে সক্ষম হতে পারে।গবেষণায় দেখা গেছে, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, টেক্সাসসহ বিভিন্ন অঙ্গরাজ্যে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া আন্তর্জাতিক ভ্রমণকারী, ক্লিনিক্যাল নমুনা, বিমানের বর্জ্য পানি এবং ২০টির বেশি অঙ্গরাজ্যের ওয়েস্টওয়াটার নমুনায় এর অস্তিত্ব শনাক্ত হয়েছে—যা এর বিস্তার আরও বেশি হওয়ার ইঙ্গিত দেয়।ওমিক্রন থেকে উদ্ভূত BA.3.2 প্রথম শনাক্ত হয় ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকায়। যুক্তরাষ্ট্রে এটি প্রথম ধরা পড়ে ২০২৫ সালের জুনে এক আন্তর্জাতিক ভ্রমণকারীর শরীরে। বর্তমানে ২৩টির বেশি দেশে এর উপস্থিতি পাওয়া গেছে।বিশেষজ্ঞদের মতে, এই ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনে ৭০টির বেশি জেনেটিক পরিবর্তন রয়েছে, যা ভাইরাসকে মানবদেহে সহজে প্রবেশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা এড়াতে সহায়তা করতে পারে। ল্যাব গবেষণায় দেখা গেছে, বিদ্যমান ভ্যাকসিন থেকে তৈরি অ্যান্টিবডি এর বিরুদ্ধে তুলনামূলকভাবে কম কার্যকর।তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, BA.3.2 সংক্রমণ অন্য ভ্যারিয়েন্টের তুলনায় বেশি মারাত্মক নয়। কিছু হাসপাতালে রোগী শনাক্ত হলেও তারা সুস্থ হয়ে উঠেছেন।বিশেষজ্ঞরা বলছেন, কোভিড এখন এন্ডেমিক পর্যায়ে থাকায় ভাইরাস নিয়মিত রূপ বদলাবে। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা এবং পরিস্থিতির ওপর নজর রাখা জরুরি। তারা সতর্ক করেছেন, গ্রীষ্মকালে সংক্রমণ আবারও বাড়তে পারে।যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৩,৬০০ জনের বেশি মানুষ কোভিডে মারা গেছেন। যদিও বর্তমানে ফ্লু ও RSV সংক্রমণ কোভিডের তুলনায় বেশি প্রভাব ফেলছে, তবুও ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০ মাস পর বাবা তৃতীয় চার্লসের সঙ্গে প্রিন্স হ্যারির সাক্ষাৎ
২০ মাস পর বাবা তৃতীয় চার্লসের সঙ্গে প্রিন্স হ্যারির সাক্ষাৎ

গত প্রায় ২০ মাস পর বাবা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ প্রিন্স হ্যারি। বুধবার রাজা চার্লসের সঙ্গে চা Read more

‘পারমাণবিক’ শক্তিধর পাকিস্তানে হামলা এত সহজ নয়: মরিয়ম
‘পারমাণবিক’ শক্তিধর পাকিস্তানে হামলা এত সহজ নয়: মরিয়ম

পাকিস্তান যেহেতু ‌‘পারমাণবিক’ শক্তিধর দেশ তাই এত সহজে কেউ হামলা করতে পারবে না বলে জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ।বুধবার Read more

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ

‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ আজ সোমবার (৬ অক্টোবর)। মূলত নাগরিক অধিকার সুরক্ষায় ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু Read more

বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা
বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা

গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ জিন্স অ্যান্ড ওয়াশিং প্লান্টের শত শত শ্রমিক বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় বকেয়া সার্ভিস চার্জ ও ছুটির Read more

রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

রাজধানী থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হাজারীবাগ থানার জিগাতলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন