ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ২৫ মার্চের কালরাত ও গণহত্যা দিবসে নিহত শহীদদের স্মরণে গণসমাধিতে মোমবাতি প্রজ্বালন ও সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা।বুধবার (২৫ মার্চ) সন্ধ্যার পর জগন্নাথ হল প্রাঙ্গণে আয়োজিত এই স্মরণ অনুষ্ঠানে শোক ও নীরবতার মধ্যদিয়ে শহীদদের প্রতি সম্মান জানানো হয়।কালরাতের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ইতিহাসের কলঙ্কিত সেই স্মৃতিকে স্মরণে এ আয়োজনে বৃষ্টি কিছুটা বিঘ্ন সৃষ্টি করলেও থেমে থাকেনি সমাগম। বৃষ্টিকে উপেক্ষা করেই শিক্ষক-শিক্ষার্থীরা গণসমাধিতে মোমবাতি জ্বালান এবং সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। হল উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।এদিন রাত রাত ৮টায় রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনে সংগঠনটির সদস্যরা মোমবাতি প্রজ্বালন করে গানে গানে শ্রদ্ধাঞ্জলি জানান শহীদদের প্রতি। অনুষ্ঠানে ছায়ানট সদস্যরা হাতে প্রজ্বলিত মোমবাতি নিয়েসমবেত কণ্ঠে পরিবেশন করেন- ‘ও আলোর পথযাত্রী’, ‘নাহি ভয় নাহি ভয়’, ‘দুঃখে আমার পরাণ কান্দে’ এবং ‘আগুনের পরশমণি’ গানগুলো।একই সময় কেন্দ্রীয় শহীদ মিনারে গণহত্যা দিবসে আলোর মিছিল শীর্ষক চিত্র প্রদর্শনী ও মোমবাতি প্রজ্বালনের আয়োজন করে সুশীল সমাজের প্রতিনিধিরা। আয়োজকরা ১৯৭১ এর গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রলীগের সবাই শিবিরকে ভোট দিয়েছে: আসাদুজ্জামান রিপন
ছাত্রলীগের সবাই শিবিরকে ভোট দিয়েছে: আসাদুজ্জামান রিপন

ছাত্রলীগের সবাই শিবিরকে ভোট দিয়েছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন ছাত্রদলকে পরাজিত করতে শিবিরের সঙ্গে Read more

লন্ডন ব্রিজের সামনে ফুরফুরে অপু বিশ্বাস
লন্ডন ব্রিজের সামনে ফুরফুরে অপু বিশ্বাস

দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয় দক্ষতা, রুপ লাবন্য দিয়ে আগেই দর্শকদের মনজয় করেছেন তিনি। এ চিত্রনায়িকাকে ভক্তরা ভালোবেসে Read more

খুলনা টাইগার্সের মালিক গ্রেপ্তার
খুলনা টাইগার্সের মালিক গ্রেপ্তার

বিপিএলের দল খুলনা টাইগার্সের মালিক ইকবাল আল মাহমুদ গ্রেপ্তার হয়েছেন। নারী নির্যান্ত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১ জুন) বিকেলে Read more

দলীয় মনোনয়ন পাওয়ায় বাবুলের শুকরিয়ার নামাজ
দলীয় মনোনয়ন পাওয়ায় বাবুলের শুকরিয়ার নামাজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর দরবারে Read more

এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার
এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার

গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীর হায়দার পাটোয়ারী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ Read more

ভারত-পাকিস্তান সংঘর্ষ নিয়ে যেসব প্রশ্নের উত্তর মেলেনি
ভারত-পাকিস্তান সংঘর্ষ নিয়ে যেসব প্রশ্নের উত্তর মেলেনি

ভারত-পাকিস্তান সংঘর্ষ চলাকালীন এবং তার পরেও দু’তরফে বহু দাবি জানানো হয়েছে, অভিযোগ ও পাল্টা অভিযোগও উঠেছে। এর মধ্যে কিছু দাবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন