গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জন মাদক ব্যবসায়ী ও ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।বুধবার (২৫ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিশ্বাসপাড়া, হাবিবপুর ও পূর্ব চান্দরা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, সাখাওয়াত হোসেন, রেজাউল করিম ও হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের পৃথক দল এই অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে এরা এলাকায় মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।আটককৃতরা হলেন—উপজেলার বিশ্বাসপাড়া এলাকার মৃত শফি সরদারের ছেলে স্বাধীন (২৬) ও তাঁর ছোট ভাই শাহাদত হোসেন (২৩), মৃত ইব্রাহিমের ছেলে শাকিল (২৫), হাবিবপুর এলাকার মৃত শফির ছেলে আকাশ (২৭) এবং পূর্ব চান্দরা সাহেবপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে রাকিব (২৫)।কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাছির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ Read more

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: আয়শার ৬ দিন, স্বামীর ৩ দিনের রিমান্ড
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: আয়শার ৬ দিন, স্বামীর ৩ দিনের রিমান্ড

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে খুনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার গৃহকর্মী আয়েশার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে, Read more

নতুন মামলায় গ্রেপ্তার মেনন-পলকসহ ৪ জন
নতুন মামলায় গ্রেপ্তার মেনন-পলকসহ ৪ জন

বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে ঢাকার বনানী এলাকায় মো. শাহজাহান হত্যা মামলায় বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, Read more

যেকোনো শত্রুকে গুঁড়িয়ে দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি
যেকোনো শত্রুকে গুঁড়িয়ে দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো শত্রুকে পরাজিত করতে এবং তাদের আত্মসমর্পণে বাধ্য করতে পুরোপুরি প্রস্তুত। ১৯৮০-এর Read more

মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন
মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন

রাজধানীর মিরপুরের ১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে আগুন লেগেছে। আজ রবিবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে এ খবর পায় ফায়ার Read more

দুর্নীতির অভিযোগে দুদক পরিচালক মীজানুল বরখাস্ত
দুর্নীতির অভিযোগে দুদক পরিচালক মীজানুল বরখাস্ত

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের পরিচালক খান মো. মীজানুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সোমবার (৮ সেপ্টেম্বর) দুদক চেয়ারম্যান মোহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন