কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরে বস্তাবন্দি অবস্থায় তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পের ই ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শিশুটির নাম নূর হালিমা (৩)। সে ওই ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা নূর আলমের মেয়ে। তার ক্যাম্প নিবন্ধন নম্বর (এমআরসি) ১৮২০৭-ই।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ই ব্লক সংলগ্ন একটি ময়লার স্তূপের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বস্তার ভেতরে শিশুটির মরদেহ দেখতে পেয়ে তারা দ্রুত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর কুতুপালং পুলিশ ক্যাম্পকে খবর দেয়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উখিয়া থানাকে অবহিত করে। পরে থানা-পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির মৃত্যুর কারণ এবং কীভাবে তার মরদেহ বস্তাবন্দি অবস্থায় সেখানে এলো, এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, শহর ছাড়তে হুঁশিয়ারি
গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, শহর ছাড়তে হুঁশিয়ারি

গাজা সিটিতে অবস্থানরত লাখো মানুষকে শহর ছাড়তে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এমনকি গাজা সিটিতে থেকে যাওয়া সবাইকে ‘সন্ত্রাসী কিংবা Read more

হামের উপসর্গ নিয়ে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫৭৯২ জন
হামের উপসর্গ নিয়ে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫৭৯২ জন

হামের প্রকোপে দেশজুড়ে বাড়ছে আতঙ্ক-উদ্বেগ আর মৃত্যু। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ জন মারা গেছে। Read more

খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে: ফখরুল
খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে: ফখরুল

খালেদা জিয়ার এই দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৬ মে) Read more

বিক্রি হচ্ছে পানামার দুটি গুরুত্বপূর্ণ বন্দর
বিক্রি হচ্ছে পানামার দুটি গুরুত্বপূর্ণ বন্দর

পানামা বন্দর কোম্পানি (পিপিসি) জানিয়েছে, তারা পানামা খালের কাছে পরিচালিত দুটি গুরুত্বপূর্ণ বন্দর বিক্রির জন্য সরকারের সঙ্গ আলোচনা করবে। শুক্রবার Read more

বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন দায়িত্ব না ছাড়ে: সারজিস
বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন দায়িত্ব না ছাড়ে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম বলেছেন, “বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন অন্য Read more

নদীতে ভাসমান ৪২ যাত্রীকে উদ্ধার করে নিরাপদে পৌঁছে দিল কোস্ট গার্ড
নদীতে ভাসমান ৪২ যাত্রীকে উদ্ধার করে নিরাপদে পৌঁছে দিল কোস্ট গার্ড

সুন্দরবনের দুবলারচর থেকে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে পশুর নদীতে ভাসতে থাকা ৪২ জন যাত্রীকে বোটসহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন