ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং তার জেরে মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিতিশীলতা ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বুধবার (২৫ মার্চ) ভারতের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে হবে এ বৈঠক।ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুসারে, বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বেশ কয়েক জন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন। এছাড়া উপস্থিত থাকবেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও। তিনি বৈঠকে উপস্থিত বিভিন্ন দলের প্রধান এবং কেন্দ্রীয় মন্ত্রীদের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন।উল্লেখ্য, উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌরসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ কর্মকর্তা। ইরানের বিভিন্ন সামরিক-বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাও ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইতেমধ্যে ইরানে নিহত হয়েছেন ২ হাজারের বেশি মানুষ।সমানতালে হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান, যা এখনও চলছে।যুদ্ধের জেরে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় ইতোমধ্যে ভোগান্তিতে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ।আন্তর্জাতিক চাপের কারণে এখন যুদ্ধবিরতি চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং এক্ষেত্রে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছে ওয়াশিংটন। যুদ্ধবিরতির জন্য ইসলামাবাদের মাধ্যমে তেহরানে ১৫টি পয়েন্ট বিশিষ্ট একটি প্রস্তাবনাও পাঠিয়েছেন ট্রাম্প।এদিকে, নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতাহি বলেছেন, মধ্যস্থতাকারী দেশ হিসেবে ভারতেকও চায় তেহরান। এর কারণ হিসেবে তিনি বলেছেন, ইরানের ঐতিহাসিক মিত্র ভারত এই যুদ্ধের মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বস্ত, কার্যকর এবং ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে তেহরান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেওয়ানগঞ্জে ডিবির অভিযানে ৮৩ বোতল ভারতীয় মদসহ আটক ৭
দেওয়ানগঞ্জে ডিবির অভিযানে ৮৩ বোতল ভারতীয় মদসহ আটক ৭

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর এলাকা থেকে ভারতীয় ৮৩ বোতল মদ ও দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেফতার করেছে Read more

ফরিদপুর-৪ আসনে অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ
ফরিদপুর-৪ আসনে অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ

ফরিদপুর-৪ সংসদীয় আসনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। বুধবার (১৪ জানুয়ারি) প্রার্থিতা পুনর্বহালের Read more

৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো
৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো

মহাকাব্যিক ফুটবল ক্যারিয়ারে আরও এক গৌরবোজ্জ্বল অধ্যায় যোগ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ৯৫০ গোলের মাইলফলক স্পর্শ Read more

ভূপৃষ্ঠের নিচে রহস্যে ঘেরা এক লবণের পাহাড়
ভূপৃষ্ঠের নিচে রহস্যে ঘেরা এক লবণের পাহাড়

প্রকৃতির বিস্ময় রূপে পরিচিত এক খনিজ ‘রক সল্ট’, যাকে আমরা সাধারণত লবণ হিসেবে চিনি। শুধু রান্নায় নয়, রাস্তা থেকে কলকারখানা, Read more

ফটিকছড়িতে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে অর্থদণ্ড
ফটিকছড়িতে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে অর্থদণ্ড

চট্টগ্রামের ফটিকছড়িতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বোতলজাত এলপি গ্যাস বিক্রির দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন