অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন শুধু মাঠে বল হাতে জাদু দেখাননি, ছিলেন দারুণ দূরদর্শীও। প্রায় ১৮ বছর আগে করা এক বিশেষ চুক্তির সুফল এবার পেতে যাচ্ছে তার পরিবার।ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালস বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর ওয়ার্নের পরিবারের হাতে আসতে পারে প্রায় ৪৫০ থেকে ৪৬০ কোটি ভারতীয় রুপি।সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক এক কনসোর্টিয়ামের কাছে দলটি প্রায় ১৫ হাজার ২৯০ কোটি রুপিতে বিক্রি হওয়ার খবর সামনে আসে। এর পরই কার্যকর হচ্ছে ওয়ার্নের সেই পুরনো চুক্তির শর্ত। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে রাজস্থান রয়্যালসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সময় শেন ওয়ার্ন শুধু অধিনায়কত্বই পাননি, দলের ক্রিকেট-সংক্রান্ত কার্যক্রমেও তাকে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া হয়েছিল। সেই চুক্তির অন্যতম আকর্ষণীয় শর্ত ছিল দলের হয়ে তিনি যত বছর খেলবেন, প্রতি মৌসুমে পাবেন ০.৭৫ শতাংশ মালিকানা অংশীদারিত্ব। ওয়ার্ন রাজস্থান রয়্যালসের হয়ে চার মৌসুম খেলেছিলেন। ফলে ফ্র্যাঞ্চাইজিটিতে তার মালিকানা দাঁড়ায় ৩ শতাংশ।
 
বর্তমান বিক্রয়মূল্য অনুযায়ী, রাজস্থান রয়্যালসের ওই ৩ শতাংশ শেয়ারের মূল্য এখন দাঁড়িয়েছে প্রায় ৪৫০ থেকে ৪৬০ কোটি রুপি। ফলে, প্রয়াত এই অস্ট্রেলিয়ান কিংবদন্তির পরিবার চাইলে আসন্ন আইপিএল শেষ হওয়ার পর সেই শেয়ার বিক্রি করে বিপুল অঙ্কের নগদ অর্থ পেতে পারে। তবে এ জন্য ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) অনুমোদন প্রয়োজন হবে।

 
আইপিএলের উদ্বোধনী আসরেই ২০০৮ সালে শেন ওয়ার্নের নেতৃত্বে অবিশ্বাস্য সাফল্য পায় রাজস্থান রয়্যালস। তুলনামূলক কম তারকাসমৃদ্ধ দল নিয়েও তিনি ফ্র্যাঞ্চাইজিটিকে শিরোপা জেতান। ক্রিকেটবিশ্বে সেটি এখনও আইপিএলের অন্যতম বড় রূপকথা হিসেবে বিবেচিত হয়। অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নেওয়া শেন ওয়ার্ন ২০২২ সালের ৪ মার্চ, থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়েছিল পুরো ক্রিকেটবিশ্ব। আর এবার, প্রায় দুই দশক আগে করা এক বুদ্ধিদীপ্ত চুক্তির পুরস্কার পৌঁছে যাচ্ছে তার পরিবারের হাতে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ২৮ অক্টোবর, জেনে নিন আপনার রাশিফল
আজ ২৮ অক্টোবর, জেনে নিন আপনার রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত Read more

টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী রুনাসহ গ্রেফতার ৪
টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী রুনাসহ গ্রেফতার ৪

গাজীপুরের টঙ্গীতে মাদকের গোডাউন খ্যাত কেরানিরটেক বস্তির শীর্ষ মাদক সম্রাজ্ঞী রুনা বেগম (৩০) ও তার তিন সহযোগীকে ইয়াবা ও হিরোইনসহ Read more

নারী বিশ্বকাপ: টস হেরে ব্যাটিংয়ে টাইগ্রেসরা
নারী বিশ্বকাপ: টস হেরে ব্যাটিংয়ে টাইগ্রেসরা

শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশ দলের। তাই ভারতের বিপক্ষে আজকের ম্যাচটি নিগার Read more

গবেষণা ছাড়া শিক্ষার গুণগত উন্নয়ন সম্ভব নয়: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
গবেষণা ছাড়া শিক্ষার গুণগত উন্নয়ন সম্ভব নয়: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘গবেষণা ছাড়া শিক্ষার গুণগত উন্নয়ন সম্ভব নয়। বাস্তব Read more

সাবেক ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ
সাবেক ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ফিল্ড সুপারভাইজার মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও যাকাত ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ Read more

বাংলাদেশে মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায় জামায়াত: শফিকুর রহমান
বাংলাদেশে মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায় জামায়াত: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই বাংলাদেশ একটা দুর্নীতি মুক্ত মানবিক সমাজ হোক, যেখানে কোন বৈষম্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন