ঋতু পরিবর্তনের সময় অনেকেই গলা ব্যথার সমস্যায় ভুগে থাকেন। আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়ে, ফলে সংক্রমণের ঝুঁকিও বাড়ে। এমন পরিস্থিতিতে গলা ব্যথা দেখা দিলে শুরুতেই কিছু সহজ ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলে আরাম পাওয়া সম্ভব। তবে মনে রাখতে হবে এসব উপায় সবসময় স্থায়ী সমাধান নয়,সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।আদাগলা ব্যথা থেকে আপনাকে মুক্তি দিতে পারে আদা। এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য গলা ব্যথা সারাতে সহায়তা করে। পানি গরম করে তাতে কয়েক টুকরো আদা দিন। এটি প্রায় ৫-১০ মিনিটের জন্য ফোটান। দিনে কমপক্ষে দুইবার এই পানি পান করুন। গলা ব্যথা দূর হবে।আদা ও মধুআদা ও মধু খারাপ জীবাণু এবং সংক্রমণ ছড়িয়ে দেয়া ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য কাজ করে। আদা ও মধু মিশিয়ে খেলে তা সাইনাসগুলো খুলে দেয়। ফলে শ্লেষ্মা থেকে মুক্তি মেলে এবং গলার ভেতরে খুশখুশে অনুভূতি বা চুলকানি দূর করে।লেবুর রসআমাদের শরীর থেকে টক্সিন দূর করতে লেবু বেশ কার্যকরী। গলা ব্যথা হলে একগ্লাস গরম পানিতে লেবুর রস ও এক চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। দিনে অন্তত দুইবার পান করুন। গলা ব্যথা ও টনসিলের সমস্যা দূর হবে দ্রুত।লবণ-পানির গার্গলগলা ব্যথার প্রাথমিক চিকিৎসা হিসেবে এটি বেশ জনপ্রিয়। একগ্লাস হালকা গরম পানি নিন। এবার তাতে এক চা চামচ লবণ দিয়ে সেটি ভালোভাবে মেশার। এটি গলা ব্যথা থেকে দ্রুত মুক্তি দিতে সহায়তা করে।মধুএককাপ গরম পানিতে এক থেকে দুই চামচ মধু মেশান এবং দিনে দুই থেকে তিনবার পান করুন। ঘুমাতে যাওয়ার আগে এক চা চামচ মধু খেতে পারেন। গলা ব্যথা দূর হবে।হলুদঅল্প হলুদ গুঁড়া এক গ্লাস গরম পানির সাথে মিশিয়ে নিন। এরপর সকালে খালি পেটে পান করুন। দুধের সাথেও হলুদ মিশিয়ে খেতে পারেন। রসুনরসুন গলা ব্যথা নিরাময়ে সহায়তা করে। রসুনের মধ্যে থাকা অ্যালিসিন গলা ব্যথার কারণ ব্যাকটিরিয়াকে মেরে ফেলতে সহায়তা করে। এটি কাঁচাও খাওয়া যায় এবং রান্না করেও খাওয়া যায়। তাই গলা ব্যথা হলে রসুন খান। এক কোয়া রসুন বাটা, ১ চা চামচ মধু, ১টি লেবু ও সামান্য গরম পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এই পানীয় পান করলেও মিলবে স্বস্তি।পেঁয়াজপেঁয়াজ ও মধুর মিশ্রণও গলা ব্যথা ও কাশির জন্য পেঁয়াজ একটি দুর্দান্ত প্রতিকার। এতে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে। যা বুকের কফ দূর করতে সহায়তা করে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

গাজীপুরের জয়দেবপুরে ২০১৬ সালে জঙ্গি নাটক সাজিয়ে ৭ যুবক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ Read more

কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে স্বামীকে ছাড়ানোর হুমকি দেওয়া তামান্নার আগাম জামিন
কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে স্বামীকে ছাড়ানোর হুমকি দেওয়া তামান্নার আগাম জামিন

চট্টগ্রামের কুখ্যাত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ গ্রেপ্তারের পর তার স্ত্রী শারমিন তামান্নার ‘কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে জামিন কেনার’ ঘোষণা নতুন করে আলোচনার Read more

শুরুতেই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
শুরুতেই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার মানেই সিরিজ হাতছাড়া। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই ব্যাটিং ধস দিয়ে শুরু করেছে বাংলাদেশ। Read more

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে বুড়িচং উপজেলার মাধবপুর এলাকায় Read more

ঢাকা-১৬ আসনে এনপিপির মনোনয়ন ফরম নিলেন তারিকুল ইসলাম সুমন
ঢাকা-১৬ আসনে এনপিপির মনোনয়ন ফরম নিলেন তারিকুল ইসলাম সুমন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ (রূপনগর-পল্লবী) আসনে দলীয় আম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রধান অঙ্গ সংগঠন Read more

দিল্লির হারের দিনেও বল হাতে উজ্জ্বল মুস্তাফিজ
দিল্লির হারের দিনেও বল হাতে উজ্জ্বল মুস্তাফিজ

বাংলাদেশ দলের হয়ে আগের রাতে শারজাহতে ম্যাচ জয়ে ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। এর ২৪ ঘণ্টার মাথায় নামলেন আইপিএলের মঞ্চে, দিল্লি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন