মাদারীপুরে দ্বিতীয় বিয়ের কারণ জানতে চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪মার্চ) রাতে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন—একই এলাকার আদালতি মাতুব্বরের ছেলে দাদন মাতুব্বর (৬০), তার ছেলে বাতেন মাতুব্বর (৩০), মৃত তারা মাতুব্বরের ছেলে আব্বাস আলী মাতুব্বর এবং পলি আক্তার।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে দাদন মাতুব্বরের নাতনি মুক্তা আক্তারের সঙ্গে একই এলাকার হারুন মোল্লার ছেলে সোহেল মোল্লার বিয়ে হয়। তবে পারিবারিক কলহের জেরে গত এক বছর ধরে সোহেলের পরিবারের সঙ্গে মুক্তার কোনো যোগাযোগ ছিল না। এ অবস্থায় গোপনে সোহেল মোল্লা দ্বিতীয় বিয়ে করে বিদেশে চলে যান।সম্প্রতি বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাতে মুক্তার পরিবার সোহেলের বাড়িতে গিয়ে দ্বিতীয় বিয়ের বিষয়ে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।অভিযোগ রয়েছে, সোহেলের নানা আজাহার মাতুব্বরের নেতৃত্বে একদল লোক মুক্তার পরিবারের ওপর হামলা চালায়। এতে নারীসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অভিযোগ শুনে তাৎক্ষণিক ভবন পরিদর্শনে শেকৃবি উপাচার্য
অভিযোগ শুনে তাৎক্ষণিক ভবন পরিদর্শনে শেকৃবি উপাচার্য

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এম মহবুবুজ্জামান একাডেমিক ভবনের পানির ফিল্টার, ক্লাসরুমের ফ্যান ও শৌচাগার অপরিষ্কার থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সরেজমিনে পরিদর্শনে Read more

অনিয়মের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে: ঢাবি উপাচার্য
অনিয়মের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে অভিযোগ পাওয়া মাত্রই সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে Read more

অকৃতজ্ঞ ব্যক্তিদের যা বলেছেন মুসা (আ.)
অকৃতজ্ঞ ব্যক্তিদের যা বলেছেন মুসা (আ.)

বনী ইসরাঈলের নবী ছিলেন হজরত মুসা (আ.)। বনী ইসরাঈলকে দাস করে রেখেছিল ফেরাউন। তাদের ওপর প্রতিনিয়ত নির্যাতন চালাতো ফেরাউন। আল্লাহ Read more

উখিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে সাংবাদিকের বাড়ি দখলের চেষ্টা, থানায় মামলা
উখিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে সাংবাদিকের বাড়ি দখলের চেষ্টা, থানায় মামলা

কক্সবাজারের উখিয়ায় একটি পরিকল্পিত, বর্বর ও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও পরিচ্ছন্ন সাংবাদিকতার প্রতীক জসিম আজাদ। ভূমিদস্যু Read more

রাজধানীতে সর্বোচ্চ ২০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড
রাজধানীতে সর্বোচ্চ ২০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড

রাজধানী ঢাকায় মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার (১ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি Read more

আমেরিকায় ৩ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল, অর্ধেকই ভারতীয়
আমেরিকায় ৩ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল, অর্ধেকই ভারতীয়

সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর যুক্তরাষ্ট্রের কড়াকড়ি আরোপের ফলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বিপাকে পড়েছেন ভারতীয় শিক্ষার্থীরা। খবর এনডিটিভির।আমেরিকান ইমিগ্রেশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন