মার্কিন সামরিক বাহিনী যদি ইরানের অবকাঠামোতে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রকে ‘অচল’ করে দেবে তেহরান। একই সঙ্গে আরব উপসাগরে থাকা মার্কিন সব জাহাজকে ‘ডুবিয়ে’ দেবে ইরানের সামরিক বাহিনী।মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উচ্চপদস্থ কর্মকর্তা ও দেশটির প্রভাবশালী ‘এক্সপেডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিলের সদস্য মহসেন রেজায়ি ওই হুমকি দিয়েছেন।ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এই কর্মকর্তা জানান, ‌‌‘‘আমেরিকাকে বাঁচানোর চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে’’ এবং এই জলাভূমি থেকে যুক্তরাষ্ট্রকে উদ্ধারের খুব বেশি সময় বাকি নেই।যদিও ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ইরানের ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় দু’টি গ্যাস স্থাপনা এবং একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি থেকে সরে আসার ঘোষণা দিয়েছিলেন।দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ বলেছে, ইহুদিবাদী ও মার্কিন শত্রুদের চলমান হামলার অংশ হিসেবে ইসফাহানের কাভেহ স্ট্রিটে অবস্থিত গ্যাস প্রশাসন ভবন এবং গ্যাস প্রেশার রেগুলেশন স্টেশন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।ইরানের মধ্যাঞ্চলীয় এসব স্থাপনা ‘‘আংশিক ক্ষতিগ্রস্ত’’ হয়েছে বলে ফারস নিউজ জানিয়েছে। তবে সেখানকার স্থানীয় কোনও সূত্রের নাম উল্লেখ করেনি দেশটির এই সংবাদমাধ্যম। এছাড়া ইরানের একমাত্র সংবাদমাধ্যম হিসেবে গ্যাস স্থাপনায় মার্কিন-ইসরায়েলি হামলার খবর দিয়েছে ফারস নিউজ।প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খোররামশাহর বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস পাইপলাইনেও হামলা চালানো হয়েছে।ইরাক সীমান্তবর্তী ওই শহরের গভর্নর বলেছেন, খোররামশাহর গ্যাস পাইপলাইন প্রসেসিং স্টেশনের বাইরের এলাকায় একটি প্রজেক্টাইল আঘাত হেনেছে। তবে অবকাঠামোটি স্বাভাবিকভাবে সচল রয়েছে এবং গ্যাস সরবরাহে কোনও বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন।বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর Read more

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্যাস ও ওষুধের দোকানসহ দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ Read more

রেস্তোরাঁ চালু, কিন্তু লাইসেন্স নেউ, চার মালিকের জরিমানা
রেস্তোরাঁ চালু, কিন্তু লাইসেন্স নেউ, চার মালিকের জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স না থাকায় চারটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। বুধবার Read more

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

ভারতের হায়দরাবাদের তেলাঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৫ জনে। এ ঘটনায় অনেকে গুরুতর আহত হয়েছেন।এখনও বহু Read more

সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ (সদরপুর–চরভদ্রাসন) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা স্বেচ্ছায় নির্বাচনী ব্যানার, Read more

ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তরিকুল ইসলাম (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন