পাবনার সুজানগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি সমর্থিত দু’পক্ষের সংঘর্ষ ও গুলিতে আহত মুনছুর খাঁ (৬০) নামে আরো একজন মারা গেছেন।মঙ্গলবার (২৪ মার্চ) বেলা তিনটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খঈম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত মুনছুর খাঁ সুজানগর উপজেলার ভিটবিলা গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে। এ নিয়ে এ ঘটনা নিহতের সংখ্যা দাঁড়ালো দুইজনে। এর আগে সোমবার সকালে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান চায়না খাতুন (৪০) নামে এক গৃহবধু। তিনি একইগ্রামের শুকুর আলীর স্ত্রী। নিহত দুইজনই বিএনপি কর্মী ইসলাম প্রামাণিক গ্রুপের সমর্থক।সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খঈম উদ্দিন বলেন, গতকাল সংঘর্ষে এক গৃহবধু নিহতের পর আজ চিকিৎসাধীন অবস্থায় আহত আরো একজন মারা গেছেন। গৃহবধূ মরদেহ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আহত যিনি মারা গেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে। ওসি খঈম উদ্দিন আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রসঙ্গত: সোমবার (২৩ মার্চ) সকাল আটটার দিকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে চায়না খাতুন নামের এক গৃহবধূ ঘটনাস্থলে মারা যান। গুলিবিদ্ধ সহ আহত হন উভয়পক্ষের অন্তত আরো ১০ জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপের সাথে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপি কর্মী ইসলাম প্রামাণিক গ্রুপের সাথে বিরোধ চলছিল। রোববার দিবাগত রাতে দুই পক্ষের ছেলেদের মধ্যে মারামারি হয়।স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, দুই পক্ষই বিএনপি সমর্থক। ভিটবিলা পশ্চিমপাড়া বাজার এলাকা ও পুর্বপাড়া এলাকার দুই পক্ষের ছেলেদের মধ্যে সোমবার রাতে ঝামেলা হয়। সেই ঘটনার পর পূর্বপাড়ার লোকদের (রাজা গ্রুপের) পশ্চিমপাড়া  বাজারে যেতে দেবে না বলে ঘোষণা দেয় পশ্চিমপাড়া এলাকার (ইসলাম গ্রুপের) লোকজন। সকালে লাঠি সোটা নিয়ে পাহারা বসায় তারা এবং বাজারে যাওয়া পুর্বপাড়ার লোকদেরকে ফিরিয়ে দেয় পশ্চিমপাড়া লোকজন। পরে পূর্বপাড়ার লোকজন একজোট হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে পূর্বপাড়ার লোকদের উপর হামলা চালিয়ে গুলিবর্ষণ ও বাড়ি ভাঙচুর করে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী কারাগারে
চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী কারাগারে

পাবনার চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে মামলা দায়েরের পর স্বামী সবুজ মন্ডলকে (৩২) কারাগারে পাঠিয়েছে পুলিশ। এরআগে বুধবার দুপুরে পাবনা Read more

ফরিদগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির ৩ টন চাল দোকান থেকে উদ্ধার
ফরিদগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির ৩ টন চাল দোকান থেকে উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ করা ও বিক্রির অপরাধে এক দোকান মালিককে তিন মাসের কারাদণ্ড এবং ইউনিয়ন বিএনপির Read more

৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল
৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার (১৩ অক্টোবর) তাদের মুক্তি দেওয়া হয়ে বলে Read more

প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার
প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

যশোরে এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে সাজ্জাদুল ইসলাম বন্ধন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার Read more

জেন-জিদের বিক্ষোভে উত্তাল ভারতের লাদাখ, কারফিউ জারি
জেন-জিদের বিক্ষোভে উত্তাল ভারতের লাদাখ, কারফিউ জারি

ভারতের লাদাখে রাজ্যের মর্যাদার দাবিতে বিক্ষোভ-আন্দোলন সহিংস হয়ে ওঠায় কারফিউ জারি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। বুধবারের সহিংসতায় অন্তত ৪ জন Read more

সরিষাবাড়ীতে আ.লীগ নেতা গ্রেপ্তার
সরিষাবাড়ীতে আ.লীগ নেতা গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে নাশকতা মামলায় আ.লীগ নেতা আশেক মাহমুদ (৫০) নামে এক মেম্বারকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন