ঈদুল ফিতরের সাত দিনের ছুটি শেষে আবারও স্বাভাবিক কর্মতৎপরতায় ফিরছে দেশ।আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে একযোগে খুলেছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত সব অফিস; শুরু হয়েছে ব্যাংক-বিমা ও পুঁজিবাজারের কার্যক্রমও। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস-আদালতের নিয়মিত কার্যক্রম।এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস ছিল গত ১৬ মার্চ ছিল। এরপর ১৭ মার্চ থেকে শুরু হয় টানা সাত দিনের ছুটি, যা শেষ হয়েছে সোমবার (২৩ মার্চ)।আজ থেকে সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাভাবিক অফিস সময়সূচি কার্যকর হয়েছে। একই সঙ্গে ব্যাংক, পুঁজিবাজার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও রোজার আগের সময়সূচিতে ফিরেছে।ব্যাংকগুলোতে গ্রাহক লেনদেন শুরু হচ্ছে সকাল ১০টায় এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে অভ্যন্তরীণ ও দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।অন্যদিকে পুঁজিবাজারে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।উল্লেখ্য, চলতি বছর ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়িয়ে সাত দিন করা হয়। শবে কদর (১৭ মার্চ) ও ঈদের ছুটির মাঝখানে ১৮ মার্চ একটি কর্মদিবস থাকলেও নির্বাহী আদেশে সেটিকেও ছুটি ঘোষণা করা হয়েছিল।তবে ছুটি শেষে অফিস খোলার একদিন পরই আবারও বিরতির সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার—ফলে আবারও টানা তিন দিনের ছুটি পাচ্ছেন তারা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ ঘণ্টায় সারাদেশে অভিযানে ৪২৪ জন গ্রেফতার
২৪ ঘণ্টায় সারাদেশে অভিযানে ৪২৪ জন গ্রেফতার

দেশে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৪২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে ৬টি আগ্নেয়াস্ত্র Read more

শিক্ষার্থীদের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত: ফাওজুল কবির
শিক্ষার্থীদের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত: ফাওজুল কবির

কোনো সমাধান ছাড়াই আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার বৈঠক শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের Read more

স্বর্ণসহ হাবিপ্রবি কারাতে দলের ১৭ টি পদক জয়
স্বর্ণসহ হাবিপ্রবি কারাতে দলের ১৭ টি পদক জয়

রংপুর বিভাগীয় কারাতে চ্যাম্পিয়নশিপের ৪র্থ আসরে অংশ নিয়ে ২ টি স্বর্ণসহ মোট ১৭ টি পদক জিতেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান Read more

নওগাঁ জেলা বিএনপির নেতৃত্বে নান্নু-রিপন
নওগাঁ জেলা বিএনপির নেতৃত্বে নান্নু-রিপন

নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিকী কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও তিনজন সাংগঠনিক নির্বাচিত করা হয়েছে।জেলা Read more

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রাথমিক শিক্ষা অধিদফতর ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। ১৫ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হবে এ পরীক্ষা। Read more

ঘুষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড
ঘুষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড

ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।রবিবার (২৮ সেপ্টেম্বর) চীনের জিলিন প্রদেশের একটি আদালত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন