ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিবিপ্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে সাবেক এই এমপিকে আটক করা হয়।প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তার পাঁচ দিনের মাথায় তিনি জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কিনেছেন। এর পরদিনই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন এক-এগারোর সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৃত ব্যক্তির কবরে গিয়ে মাফ চাইল জাপানের পুলিশ
মৃত ব্যক্তির কবরে গিয়ে মাফ চাইল জাপানের পুলিশ

অন্যায়ভাবে ভুল অভিযোগে অভিযুক্ত করা এবং দীর্ঘ সময় আটকে রাখায় এক মৃত ব্যক্তির কবরে গিয়ে মাফ চেয়েছে জাপানের পুলিশ ও Read more

বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল ও মুনমুন
বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল ও মুনমুন

ঈদের পর শোবিজে পড়েছে বিয়ের ধুম। অভিনেতা শামীম হাসান সরকারের বিয়ের খবরের সঙ্গে শুক্রবার (৪ এপ্রিল) আরও একটি বিয়ের চমক Read more

ক্যাম্প ন্যুতে তাণ্ডব, ইউয়েফার কাছে বার্সেলোনার অভিযোগ
ক্যাম্প ন্যুতে তাণ্ডব, ইউয়েফার কাছে বার্সেলোনার অভিযোগ

চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচের পর বার্সেলোনার হোম স্টেডিয়াম ক্যাম্প ন্যুতে দেখা গেছে বিশৃঙ্খলার চিত্র। জার্মান ক্লাবটির সমর্থকদের একটি Read more

শরীয়তপুরে বাণিজ্যিকভাবে গোলাপ চাষে নতুন সম্ভাবনা
শরীয়তপুরে বাণিজ্যিকভাবে গোলাপ চাষে নতুন সম্ভাবনা

লাল, গোলাপি আর সাদা রঙের অসংখ্য গোলাপ ফুটে আছে বিস্তীর্ণ বাগানজুড়ে। ফুলগুলো যেন নতুন গল্প শোনায়। সেই গল্প এক তরুণের Read more

মুন্সিগঞ্জ পৌর শিশুপার্ক ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রতন
মুন্সিগঞ্জ পৌর শিশুপার্ক ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রতন

মুন্সিগঞ্জ সদরে পৌর শিশুপার্ক নির্মাণ ও খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে এ কর্মসূচির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন