যুক্তরাষ্ট ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই হরমুজ প্রণালী খুলে যাচ্ছে। তখন এই বাণিজ্যিক পথটি যুক্তরাষ্ট্রও নিয়ন্ত্রণ করবে বলে জানান তিনি। তিনি আজ সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে চললে সেটা খুব শিগগিরই খুলবে।হরমুজে নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, এটা যৌথভাবে নিয়ন্ত্রিত হবে। আমি এবং আয়াতুল্লাহ — যিনিই আয়াতুল্লাহ হোন, পরবর্তী আয়াতুল্লাহ যিনিই হোন, তার সঙ্গে মিলে এটা নিয়ন্ত্রণ করব। ইরানে শাসন পরিবর্তন নিয়েও কথা বললেন ট্রাম্প। তিনি বললেন, আর একটা খুব গুরুত্বপূর্ণ ধরনের শাসন পরিবর্তনও হবে। সংঘাতের প্রথম ঘণ্টাগুলোয় ইরানের শীর্ষ নেতৃত্বের বড় অংশ নিহত হওয়ার কথা উল্লেখ করে তিনি বললেন, এমনিতেই একটা শাসন পরিবর্তন হয়ে গেছে।তারপর সপ্তাহান্তের আলোচনায় আশার আলো দেখছেন বলে ইঙ্গিত দিলেন ট্রাম্প। তিনি বললেন, আমরা এমন কিছু মানুষের সঙ্গে কথা বলছি যাদের আমি খুব যুক্তিবাদী, খুব দৃঢ় মনে করছি। এরা কারা তা ভেতরের মানুষরা জানেন, এরা খুব সম্মানিত। হয়তো তাদের একজনই হবেন ঠিক যাকে আমরা খুঁজছি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শুক্রবার সকালে হাদির মরদেহ দেশে আনা হবে: ডা. আহাদ
শুক্রবার সকালে হাদির মরদেহ দেশে আনা হবে: ডা. আহাদ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে দেশে আনা Read more

মামলার হাজিরা দিয়ে বাড়ি যাওয়ার পথে বাদীকে পিটিয়ে হত্যা
মামলার হাজিরা দিয়ে বাড়ি যাওয়ার পথে বাদীকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের বাঁশখালীতে মামলার আসামির লাঠি আঘাতে পুকুরে ডুবে মামলার বাদী মোহাম্মদ মোজাহের আলীর (৫২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৮টার Read more

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিজভী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও Read more

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন মারা গেছেন। শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কামারগাড়ি নামক এলাকায় Read more

চাঁদপুরে জাহাজ থেকে চিনি পাচারের চেষ্টা, গ্রেফতার ৮
চাঁদপুরে জাহাজ থেকে চিনি পাচারের চেষ্টা, গ্রেফতার ৮

চাঁদপুরের মেঘনা নদীতে একটি কার্গো জাহাজ থেকে প্রায় ১২ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি পাচারের চেষ্টার অভিযোগে ৮ জনকে গ্রেফতার Read more

মাদারীপুরের রাজৈরে নিখোঁজের পাঁচ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর
মাদারীপুরের রাজৈরে নিখোঁজের পাঁচ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর

মাদারীপুরের রাজৈরে নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও মিঠুন মল্লিক (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীর কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ বলছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন