বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছেন। আগে থেকে ছিলেন হাসিবুল হাসান শান্ত, আর নতুন করে নির্বাচক হিসেবে প্যানেলে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। আ গাজী আশরাফ হোসেন লিপুর স্থলাভিষিক্ত হলেন বাশার। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই প্যানেলের মেয়াদ ঠিক করা হয়েছে। জ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে বিসিবি।৫৩ বছর বয়সী বাশারের এই পদে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে বাংলাদেশ পুরুষ ও নারী উভয় দলের জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। খেলোয়াড়ি জীবনে বাশার প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করার গৌরব অর্জন করেন। এছাড়া ১৮ টেস্ট ও ৬৯ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।নির্বাচক প্যানেলে আগে থেকে যুক্ত আছেন সাবেক বাংলাদেশি পেসার হাসিবুল হোসেন। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন পূর্ববর্তী নির্বাচক প্যানেলের অংশ তিনি। এই প্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। ৩৯ বছর বয়সী নাঈম ইসলাম তার দুই দশকের দীর্ঘ খেলোয়াড়ি জীবনে সব ফরম্যাট মিলিয়ে ২০,০০০-এর বেশি রান করেছেন। বর্তমানে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরি নিয়ে তিনি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ শতকের জাতীয় রেকর্ডের অধিকারী।অন্যদিকে, ৩৮ বছর বয়সী নাদিফ চৌধুরীও ২০ বছরের দীর্ঘ খেলোয়াড়ি অভিজ্ঞতাসম্পন্ন, যার মধ্যে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাও রয়েছে। ক্রিকেট থেকে অবসরের পর তিনি প্রতিভা অন্বেষণ ও বিকাশে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং বিসিবির অধীনে বয়সভিত্তিক নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অর্থবছরে বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬.৫১ কোটি টাকার রাজস্ব আদায়
অর্থবছরে বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬.৫১ কোটি টাকার রাজস্ব আদায়

বেনাপোল কাস্টমস হাউসে ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ দশমিক ৫১ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) Read more

সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে মেঘনার শতবর্ষী জমিদারবাড়ি
সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে মেঘনার শতবর্ষী জমিদারবাড়ি

কুমিল্লার মেঘনা উপজেলায় নীরব ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি শতবর্ষী জমিদারবাড়ি। একসময় যে স্থাপনা ছিল ঐশ্বর্য, ক্ষমতা ও সামাজিক Read more

ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধস, নিহত বেড়ে ৪৫
ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধস, নিহত বেড়ে ৪৫

ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়ে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে আরও কয়েকজনের Read more

লক্ষ্মীপুরে নারিকেল-সুপারি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে হত্যা
লক্ষ্মীপুরে নারিকেল-সুপারি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে হত্যা

লক্ষ্মীপুরে রাশেদা বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইমন হোসেন (২৫) ঘটনাস্থল থেকেই Read more

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার

যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্তদের মধ্যে রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সাজা ভোগ করা ৩৭ জন বন্দিকে মুক্তি Read more

কালিহাতীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক
কালিহাতীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মো. বাছেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃত বাছেদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন