শিশু-কিশোরের মধ্যে ইসলামি মূল্যবোধ জাগ্রত করতে ও দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পিএসডিও’র আয়োজনে পবিত্র মাহে রমজান মাসে নিয়মিত ৩০ দিন সালাত আদায়কারী সর্বমোট ৫৭ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে।সোমবার (২৩ মার্চ ) দুপুরে ভাঙ্গুড়া পৌরসভার কুমরাডাঙ্গা জামে মসজিদ চত্বরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা আলী আছগার। পুরস্কারপ্রাপ্তির আনন্দঘন মুহূর্তে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেন বিজয়ী শিশু-কিশোররা।স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে ধর্মীয় অনুশাসনের প্রতি আরও আগ্রহী করে তুলবে।মসজিদে টানা ৩০ দিন নামাজ আদায় করা শিশু-কিশোরদের অভিভাবকরা জানান, স্বেচ্ছাসেবী সংগঠন পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পিএসডিও’র আয়োজনে উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এমন উদ্যোগের কারণে আমাদের সন্তানেরা নিয়মিত মসজিদে আসার ফলে অনেক দ্বীনি বিষয় সঠিকভাবে শিখতে পেরেছে। শিশুদের মসজিদমুখী করতে মাঝে মধ্যেই এমন উদ্যোগ গ্রহণ করা উচিত।প্রতিযোগিতায় মোট ১১৭ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। এদের মধ্যে বিজয়ী ৫৭ জনকে চারটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। প্রথম ক্যাটাগরিতে ৭ জনকে বাইসাইকেল, দ্বিতীয় ক্যাটাগরিতে ২৫ জনকে জায়নামাজ, ঘড়ি, ছাতা, চাবির রিং ও এক বক্স করে বিস্কুট, তৃতীয় ক্যাটাগরিতে ১৯ জনকে জায়নামাজ, ঘড়ি ও চাবির রিং এবং চতুর্থ ক্যাটাগরিতে ৬ জনকে জায়নামাজ ও চাবির রিং প্রদান করা হয়।জানা গেছে, পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও) একটি অরাজনৈতিক, অলাভজনক, সেবামূলক ও সামাজিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। দীর্ঘদিন ধরে সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পাশাপাশি সমাজের বিভিন্ন পেশাজীবীর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কারের আয়োজনও করে থাকে।পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (পিএসডিও) সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক, মির্জাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হাই বাচ্চু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার, উপদেষ্টা প্রভাষক মো. ওমর ফারুক প্রমুখ।পিএসডিও’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মনির জানান, এই উদ্যোগ সফল করতে সবচেয়ে বেশি কষ্ট করেছেন শিশুদের অভিভাবকরা, তারা বাচ্চাদের যেভাবে প্রস্তুত করে মসজিদে আসতে সহযোগীতা করেছেন তা সত্যিই প্রশংসনীয়। আমি আশাবাদী, বিগত দিনগুলোর মতো শিশুরা সামনের দিনগুলোতেও মসজিদে আসবে।পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পিএসডিও’র সভাপতি মো. রুহুল আমিন সময়ের কণ্ঠস্বরকে বলেন, বিভিন্ন মুসলিম দেশে ক্ষুদে মুসল্লি তৈরির এমন উদ্যোগ নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় শিশুদের নামাজি হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়। শিশু-কিশোরদের এমন অসাধারণ সাফল্যে পিএসডিও পরিবার গভীর গর্ব ও আনন্দ অনুভব করছে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৮০ কিলোমিটার এবং আরও তিন জেলার ওপর দিয়ে Read more

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের বদলি সফটওয়্যারে তথ্য ইনপুট করার লিংক ও ইউজার আইডি নম্বর প্রকাশ করা হয়েছে। MPO Code_EIIN, Read more

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।রোববার (২৮ ডিসেম্বর) সুপ্রিমকোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল Read more

আর্জেন্টিনাসহ ৬ দেশকে মোটা অংকের জরিমানা করল ফিফা
আর্জেন্টিনাসহ ৬ দেশকে মোটা অংকের জরিমানা করল ফিফা

ফুটবলে ‘বর্ণবাদ’কে খুব নিন্দনীয় হিসেবে দেখা হয়। সম্প্রতি এই অভিযোগে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ মোট ৬টি দেশকে বড় অংকের জরিমানা করেছে ফিফা। Read more

ভারত সরকারের মন্তব্যের জবাব দিল ঢাকা
ভারত সরকারের মন্তব্যের জবাব দিল ঢাকা

ইসলামী স্কলার ডা. জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফর প্রসঙ্গে ভারত সরকারের মন্তব্যের জবাব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার বাসসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

সৌদিতে হজের জন্য পৌঁছেছেন ৮ লাখের বেশি মুসল্লি
সৌদিতে হজের জন্য পৌঁছেছেন ৮ লাখের বেশি মুসল্লি

পবিত্র হজ পালন করতে সারা সারা বিশ্ব থেকে ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। আগামী মাসে অনুষ্ঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন