পটুয়াখালীর গলাচিপায় চুরির অপবাদ সহ্য করতে না পেরে সেলিনা বেগম (৫০) নামের এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।রবিবার (২২ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর চরখালী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্তা সেলিনা বেগম দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ এলাকায় ছেলে ও পুত্রবধূকে নিয়ে বসবাস করতেন। সম্প্রতি বেড়িবাঁধ সংস্কারের কারণে উচ্ছেদ হলে তিনি পাশেই একটি ঝুপড়িতে বসবাস শুরু করেন। কয়েকদিন আগে তিনি প্রতিবেশী আলমগীর শিকদারের বাড়ির বারান্দায় থাকতেন।গত ১৭ মার্চ ওই বাড়ি থেকে স্বর্ণ ও রুপার গহনা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির লোকজন সেলিনা বেগমকে সন্দেহ করে। পরে সেদিন সন্ধ্যায় স্থানীয়দের নিয়ে সিরাজুল সিকদারের বাড়িতে একটি সালিশ বৈঠক বসে। অভিযোগ রয়েছে, ওই সালিশে সেলিনা বেগমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ‘চোর’ স্বীকার করানো হয়। এমনকি তার কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষরও নেওয়া হয়।সেলিনার ছেলে ইফাজুল ইসলাম অভিযোগ করে বলেন, সালিশে উপস্থিত কয়েকজন ব্যক্তি তার মাকে মারধর করে এবং ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায় করেন এবং চোরাই স্বর্ণ ঈদের পরে দিন দিতে স্বীকারোক্তি নেয়।প্রত্যক্ষদর্শীদের দাবি, তাকে মারধর করা হয় এবং নখ তুলে ফেলার ভয় দেখানো হয়। স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, সেলিনা বেগম দীর্ঘদিন অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন এবং তার বিরুদ্ধে আগে কখনো চুরির অভিযোগ শোনা যায়নি।পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে সেলিনা বেগম তার ছেলেকে ফোন দিয়েছিলেন। পরে তিনি ঘরে গিয়ে তার মাকে মৃত অবস্থায় পান। স্বজনদের দাবি, চুরির অপবাদ সহ্য করতে না পেরে তিনি গ্যাড ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তবে সালিশদার সিরাজুল সিকদার নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি। শুধু একটি স্ট্যাম্প স্বাক্ষর রাখা হয়েছিল।এদিকে, চুরি হওয়া গহনার মালিক আলমগীর মাস্টার দাবি করেন, সেলিনা বেগম চুরির বিষয়টি স্বীকার করেছিলেন এবং গহনা ফেরত দেওয়ার কথা ছিল।গলাচিপা থানার পরিদর্শক (তদন্ত) ঝিলন সিকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনচেলত্তির দলে এবারও জায়গা হলো না নেইমারের
আনচেলত্তির দলে এবারও জায়গা হলো না নেইমারের

নভেম্বরে শেষ হচ্ছে চলতি বছরের ফিফা উইন্ডো। সেই সময়েই বছরের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সোমবার রাতে Read more

টাঙ্গাইলে বিএনপির প্রচার সম্পাদক টুকুর নির্বাচনী এলাকা পরিদর্শন
টাঙ্গাইলে বিএনপির প্রচার সম্পাদক টুকুর নির্বাচনী এলাকা পরিদর্শন

টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নির্বাচনী এলাকা Read more

সুনামগঞ্জের দিরাইয়ে পুকুরে ভাসমান লাশ উদ্ধার
সুনামগঞ্জের দিরাইয়ে পুকুরে ভাসমান লাশ উদ্ধার

সুনামগঞ্জের দিরাই পৌরসভার ৯নং ওয়ার্ড বাসস্ট্যান্ড সংলগ্ন পুকুর থেকে মো. কাইয়ুম (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি Read more

আজও বাতিল হলো মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট
আজও বাতিল হলো মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও Read more

নবীগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনায় সাংবাদিকসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা
নবীগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনায় সাংবাদিকসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক ফারুক মিয়া (৪০) হত্যায় মামলা দায়ের করা হয়েছে। সেখানে সাংবাদিকসহ প্রায় ১৩৫ জনের নাম এজাহারে Read more

ভারত-পাকিস্তান সংঘাত: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
ভারত-পাকিস্তান সংঘাত: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। শুক্রবার (৯ মে) এই সিদ্ধান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন