চট্টগ্রাম নগরীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সোলায়মান (৩৫) নামে এক কাতারপ্রবাসী নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নতুন ফিশারিঘাট ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সোলায়মান আনোয়ারা উপজেলার পশ্চিম বরুমছড়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ বাড়ির বাসিন্দা। তিনি মনিরুজ্জামানের ছেলে এবং তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তিনি প্রায় ১৮ বছর ধরে কাতারে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। দুই মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে করে নগরী থেকে বাড়ি ফিরছিলেন সোলায়মান। এ সময় নতুন ফিশারিঘাট ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।ঘটনার প্রত্যক্ষদর্শী ফিশারিঘাট এলাকার শ্রমিক মো. জাহেদ হোসেন (৩২) বলেন, ‘আমি রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে গিয়ে দেখি দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সোলায়মান নামে একজন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’নিহতের প্রতিবেশী মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘সোলায়মান ভাই দুই মাস আগে দেশে এসেছিলেন। একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। তিনি খুবই বন্ধুসুলভ মানুষ ছিলেন। হঠাৎ তাঁর এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।’ পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় বছর আগে একই এলাকার আতর আলী শাহ মাজারসংলগ্ন এলাকার আবুল কালামের মেয়ে ডলি আক্তারকে বিয়ে করেন সোলায়মান। তাঁদের সংসারে দুই ছেলে রয়েছে। বড় ছেলে সপ্তম শ্রেণিতে পড়ে (১২) এবং ছোট ছেলে দ্বিতীয় শ্রেনিতে পড়ে (৬)। নিহতের ভাতিজা মো. ফোরকান জানান, ‘লাশ আনার প্রক্রিয়া চলছে। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘আনয়নকারীদের দেওয়া তথ্যমতে, বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।’ এদিকে, এ ঘটনায় রফিকুল করিম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকার বাসিন্দা। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৭ ভাদ্র ১৪৩২ বাংলা, ৭ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

পটুয়াখালীতে ঘরগিন্নি সাপ উদ্ধার
পটুয়াখালীতে ঘরগিন্নি সাপ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতঘর থেকে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়ার সদস্যরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত এগারোটার Read more

পানছড়িতে লাখ টাকার সেগুন কাঠ আটক
পানছড়িতে লাখ টাকার সেগুন কাঠ আটক

অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা সেগুন কাঠ আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। শনিবার (২০ ডিসেম্বর ) ভোর আনুমানিক সাড়ে Read more

২য় বিশ্বযুদ্ধের ৫ বিমানঘাঁটি সক্রিয় করছে ভারত
২য় বিশ্বযুদ্ধের ৫ বিমানঘাঁটি সক্রিয় করছে ভারত

বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পাঁচটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ বা বিমানঘাঁটি পুনরায় Read more

বাউফলে মাদ্রাসার নৈশ প্রহরীর উৎপাত থেকে রেহাই পেতে মানববন্ধন
বাউফলে মাদ্রাসার নৈশ প্রহরীর উৎপাত থেকে রেহাই পেতে মানববন্ধন

পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী যুবলীগ নেতা মো. শাহাজাদার উৎপাতে অতিষ্ট এলাকাবাসী। এলাকায় মাদক বাণিজ্য, Read more

গকসু নির্বাচন শেষে অভিষেকের অপেক্ষায় শিক্ষার্থীরা
গকসু নির্বাচন শেষে অভিষেকের অপেক্ষায় শিক্ষার্থীরা

৭ বছরের দীর্ঘ বিরতির পর গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হলো চতুর্থ কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন।গত ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন