পারিবারিকভাবে এক মাস ১৯ দিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নববধূর সাজে স্বামীর ঘরে পা রেখেছিলেন মোছা. ঝুমা আক্তার (১৯)। হাতের মেহেদির রঙ শুকানোর আগেই স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।মৃতের পরিবারের অভিযোগ, ঝুমাকে পরকীয়ার বলি হতে হয়েছে। তার স্বামীর সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। পাষণ্ড স্বামীর মানসিক ও শারীরিক নির্যাতনে ঝুমার মৃত্যু হয়েছে।ওই ঘটনায় রোববার (২২ মার্চ) নিহত ঝুমার পিতা মো. শাহাআলম বাদী হয়ে চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় একটি মামলা করেছেন। এর আগে গত ১৯ মার্চ দুপুরে উপজেলার আমান বাজার এলাকার পশ্চিমে চসিক ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের করিম বেকারী বাড়ির আমিন ভিলার দ্বিতীয় তলার শয়ন কক্ষের বেড থেকে ঝুমার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।এ ঘটনায় ঝুমার স্বামী ওই এলাকার আজগর আলীর পুত্র মো. নেওয়াজ শরীফ প্রকাশ বাবু (৩১) থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এছাড়া নববধূর লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছিল।ঝুমা আক্তার উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের কারকনের পাড়া এলাকার চাঁন মিয়া টেন্ডল বাড়ির মো. শাহআলমের কনিষ্ঠ কন্যা।এদিকে ওয়াশরুমের ভেন্টিলেশনের গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ঝুমার স্বামীর পরিবারের সদস্যরা পুলিশ ও গণমাধ্যমকে জানিয়েছে।তবে ঝুমার পরিবারের দাবি, ঝুমাকে পরকীয়ার বলি হতে হয়েছে। তার স্বামী মো. নেওয়াজ শরীফের সঙ্গে এক মেয়ের পরকীয়ার সম্পর্ক রয়েছে।ঝুমার বড় ভাই তৌহিদুল আলম বলেন, আমি প্রবাসে থাকি। প্রবাস থেকে এসে অনেকটা জাঁকজমকপূর্ণভাবে আমার শান্তশিষ্ট ছোট বোন ঝুমা আক্তারের বিয়ে দিয়েছিলাম। বিয়ের এক মাস ১৯ দিন যেতে না যেতেই ছোট বোনকে লাশ হতে হলো। আমার বোন আত্মহত্যা করেনি। তাকে তার স্বামী মানসিক ও শারীরিক নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। যদিও তার স্বামীর পরিবারের লোকজন বলছে, ঝুমা আত্মহত্যা করেছে; অথচ পুলিশ তার শয়ন কক্ষের বেড থেকে উদ্ধার করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের কাছে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মৃতের বড় ভাই।অন্যদিকে মৃত নববধূর ঝুমার বড় বোন শামীমা আক্তার রুমি জানান, আমার ছোট বোনের সঙ্গে বিয়ের পর থেকে তার স্বামী নেওয়াজ শরীফ স্বাভাবিক কোনো আচরণ করেনি। এসব বিষয় আমার ছোট বোন আমাকে প্রতিনিয়ত জানাত। আমি তাকে ধৈর্য ধারণ করতে বলতাম, তবে এসব বিষয় আমি আমার পরিবারের অন্য কারো সঙ্গে শেয়ার করিনি। এর মধ্যে গত ৬ ফেব্রুয়ারি রাত ৯টায় আমার ছোট বোন আমাকে তার স্বামীর একটা ভয়েস রেকর্ড পাঠায়। ওই কল রেকর্ডটিতে তার (ঝুমা) স্বামী একটা মেয়েকে বলতে শুনা গেছে, আমিতো বলছি, তোমাকে বিয়ে করব; সমস্যা নাই। এরপরও যদি এরকম কর তাহলেতো আর কিছু করার নাই। মানুষ মানুষকে এভাবে অবিশ্বাস করা যায় না। তুমি অনলাইনে আছো; আমি কল দিচ্ছি, অথচ তুমি বলতেছো এমবি নাই।হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, নববধূ ঝুমার পিতা বাদী হয়ে তার স্বামীকে আসামি করে একটি মামলা করেছেন। নববধূর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খোলামেলা পোশাকে খামেনির উপদেষ্টার মেয়ের বিয়ে!
খোলামেলা পোশাকে খামেনির উপদেষ্টার মেয়ের বিয়ে!

ইসলামি শাসনে পরিচালিত ইরানে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। কিন্তু দেশটির সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সহযোগীর মেয়ের বিয়ে ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে। ভাইরাল Read more

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে চীন গমন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি চীন গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো Read more

কুয়াকাটা সি-বিচ পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিসি, রক্ষণাবেক্ষণে আশ্বাস
কুয়াকাটা সি-বিচ পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিসি, রক্ষণাবেক্ষণে আশ্বাস

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার ও পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন Read more

শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে
শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। তবে সারা রাত অবস্থানের Read more

বাঘা শাহী মসজিদে ১১ বছর পর রাসায়নিক সংস্কার সম্পন্ন
বাঘা শাহী মসজিদে ১১ বছর পর রাসায়নিক সংস্কার সম্পন্ন

রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহাসিক বাঘা শাহী মসজিদে দীর্ঘ ১১ বছর পর রাসায়নিক সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে ১৫ Read more

শ্রীলঙ্কায় বিরোধীদলীয় রাজনীতিবিদকে গুলি করে হত্যা
শ্রীলঙ্কায় বিরোধীদলীয় রাজনীতিবিদকে গুলি করে হত্যা

শ্রীলঙ্কার বিরোধীদলীয় এক রাজনীতিবিদকে তার নিজ কার্যালয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) এক বন্দুকধারীর ছোড়া গুলিতে ওই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন