ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ শেষ করার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পদক্ষেপ নিয়েছেন। তিনি রোববার মিশর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলে যুদ্ধ শেষ করার আহ্বান জানান। তুর্কি কূটনৈতিক সূত্র অনুসারে এসব তথ্য জানা গেছে।ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেন। তবে আলাদা আলাদা ফোনে আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত জানানো হয়নি। মার্চের শুরু থেকে ইরান হরমুজ প্রণালী কার্যকরভাবে বেশিরভাগ জাহাজের জন্য বন্ধ করে দিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, যা দিয়ে সাধারণত প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এবং বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় ২০ শতাংশ চলাচল করে। এই বন্ধের কারণে জাহাজ চলাচল ও বীমার খরচ বেড়েছে, তেলের দাম বেড়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক উদ্বেগ সৃষ্টি হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, বদলাবে ভেন্যু
ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, বদলাবে ভেন্যু

নিরাপত্তাজনিত ইস্যু দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিকট আবেদন করেছে বাংলাদেশ Read more

খোলা হলো ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স, মিলল ২৮ বস্তা টাকা
খোলা হলো ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স, মিলল ২৮ বস্তা টাকা

দীর্ঘ ৪ মাস ১২ দিন পর আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১১টি Read more

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর)
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর)

বিশ্বকাপ বাছাইপর্বে আজ ইসরায়েলের মুখোমুখি ইতালি। এছাড়া ক্রোয়েশিয়া খেলবে মন্টেনেগ্রোর বিপক্ষে। সুইজারল্যান্ডের প্রতিপক্ষ স্লোভেনিয়া।সিপিএলগায়ানা-সেন্ট কিটসসকাল ৬টা, স্টার স্পোর্টস ২ ও Read more

ভোলায় নামাজরত অবস্থায় তাবলিগ জামাতের এক মুসল্লীর মৃত্যু
ভোলায় নামাজরত অবস্থায় তাবলিগ জামাতের এক মুসল্লীর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় নামাজরত অবস্থায় জহিরুল হক (৬০) নামের এক তাবলিগ জামাতের মুসল্লীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের Read more

বাকৃবিতে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ
বাকৃবিতে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড (বি.এসসি ইন ভেট ও এএইচ) ডিগ্রির দাবিতে আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলায় অন্তত ১০ Read more

বাঘায় বালিকা বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের সংঘর্ষে আহত ২৫
বাঘায় বালিকা বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের সংঘর্ষে আহত ২৫

রাজশাহীর বাঘা উপজেলার মহদীপুর বালিকা বিদ্যালয়ে বুধবার (৩০ জুলাই) সকাল ১১ টার সময় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক‑কর্মীদের লড়াইয়ে প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন